খুলনা নগরীতে ইমন শেখ নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরীর আড়ংঘাটা থানা এলাকার রেলস্টেশনের দক্ষিণপাশের একটি ঘের থেকে গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবক আড়ংঘাটা থানার পাহাড়পুর এলাকার বাসিন্দা সোবহান শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে রেলস্টেশনের দক্ষিণ দিকের একটি ঘেরে ইমন শেখের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। এর কিছুক্ষণ পর সিআইডি ও পিবিআইয়ের সদস্যদের সেখানে দেখা যায়। তবে কি কারণে এবং কারা তাকে গুলি করে হত্যা করেছে তা স্থানীয়রা জানাতে পারেনি।
আড়ংঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম বলেন, ইমনের মাথায় একটি গুলির চিহ্ন রয়েছে। তাছাড়া সিআইডির সদস্যরা কাজ করছেন। পরে বিস্তারিত জানানো যাবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।
১ ঘণ্টা আগে
ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দিনমজুর মন্টু মিয়া। কিডনির দাম ঠিক হয়েছিল ১০ লাখ টাকা। তাঁর কাছ থেকে কিডনি নেওয়া হয়েছে। তবে বিনিময়ে পেয়েছেন ৫০ হাজার টাকা। মন্টু মিয়া বললেন, ‘দালালেরা মোটে ৫০ হাজার টাকা হাতে দিয়ে আমার শরীরের...
৬ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলায় নির্ধারিত সময়ের মধ্যে খাল পুনঃখননের কাজ শেষ করতে পারেনি প্রশাসন। উপজেলা দুটিতে পৌনে ৬ কিলোমিটার খাল পুনঃখননের কথা ছিল। কিন্তু হয়েছে ১ দশমিক ৩৯০ কিলোমিটার। ফলে অব্যবহৃত প্রায় ২ কোটি ৯৭ লাখ টাকা সরকারের কোষাগারে ফেরত পাঠানো হয়।
৬ ঘণ্টা আগে
বগুড়ার ধুনটে যমুনা নদীর শহড়াবাড়ী বাঁধে ১০০ মিটার অংশ ধসে পড়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে এই ভাঙন দেখা দেয়। তাৎক্ষণিকভাবে বালুভর্তি জিও টেক্স বস্তা ও জিও টিউব ব্যাগ পানিতে ফেলে স্পার রক্ষার চেষ্টা করা হচ্ছে। এর আগে ১২ জুলাই স্পারের ৩০ মিটার ধসে যায়।
৬ ঘণ্টা আগে