খুলনা নগরীতে রাজু (৪০) নামের এক যুবককে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। একটি গুলি তাঁর পেটে বিদ্ধ হয়। তিনি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (৪ মে) নগরীর লবণচরা থানা এলাকায় ঘটনাটি ঘটে। রাজু বাগেরহাট এলাকার বাসিন্দা আনিসের ছেলে বলে জানা গেছে।
হাসপাতালের সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে চিকিৎসার জন্য খুমেকে নিয়ে আসা হয়।
রাজুর সঙ্গে আসা এক নারী জানান, গুলিবিদ্ধ যুবক তাঁর বন্ধু। রাজু আহত অবস্থায় তাঁর বাড়িতে আসেন। রাজুর চিকিৎসার প্রয়োজন অনুভব করে তাঁকে এখানে নিয়ে আসেন ওই নারী।
কেএমপির সহকারী পুলিশ কমিশনার শিহাব করীম বলেন, ‘একজন যুবককে লবণচরা এলাকায় গুলি করা হয়েছে। পুলিশ ঘটনাটি জানার চেষ্টা করছে। তবে কোথায় তাঁর ওপর আক্রমণ করা হয়েছে, তা নিশ্চিত হতে পারিনি। ঘটনার প্রকৃত কারণ জেনে ব্যবস্থা নেওয়া হবে।’

পিরোজপুরের নেছারাবাদে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে খোকন হাওলাদার নামে এক অটোচালককে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে পিরোজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
১১ মিনিট আগে
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো ৯ মাস বয়সী ছেলে আকরামুল এবং ৮ মাস বয়সী সাইফান। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।
৪২ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তিন শিশুসন্তানসহ স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ ব্যক্তিদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার মিরপুরে থানা-পুলিশের হাতে আটক এক মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় এক ইউপি সদস্যসহ পাঁচজন। তাদেরকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় মিরপুর থানায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে