
বিশ দিন পেরিয়ে গেলেও ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে নিখোঁজ হওয়া লালমনিরহাটের পাটগ্রামের কিশোর লিমনের (১৩) এখনো কোনো সন্ধান মেলেনি। পুলিশ জানিয়েছে, তাকে উদ্ধারে প্রয়োজনীয় চেষ্টা অব্যাহত রয়েছে।
নিখোঁজ লিমন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা খলিল উদ্দিনের ছেলে।
পরিবারের ভাষ্য, কোরবানির ঈদের ছুটি শেষে গত ১৩ জুন বাবার সঙ্গে গ্রামের বাড়ি থেকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় নানার বাসায় আসে লিমন। পরদিন ১৪ জুন সকাল ৭টার দিকে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি লিমন। তাকে হারিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরিবার।
লিমনের নানা খতিবুর রহমান বলেন, লিমন প্রায় ছয় মাস ধরে ঢাকার সানরাইজ এলাকার একটি থ্রি-পিস কারখানায় সেলাইয়ের কাজ করত। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পর আবার ঢাকায় ফিরে এলেও আগের কর্মস্থলে যোগ না দিয়ে বাসায় অবস্থান করছিল।
খতিবুর রহমান বলেন, এখানে নতুন এক কারখানায় তাকে ঢোকানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু নতুন কারখানার পরিবেশ ভালো না লাগায় লিমন সেখান থেকে চলে আসে। পরদিন সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকেই সে নিখোঁজ।
লিমনের মামা দিপু ইসলাম বলেন, নিখোঁজের ২০ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত লিমনের কোনো খোঁজ পাওয়া যায়নি। এতে পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে।
ছেলে হারানোর ঘটনায় লিমনের বাবা খলিল উদ্দিন কামরাঙ্গীরচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, নিখোঁজ কিশোর লিমনের সন্ধানে পুলিশ কাজ করছে এবং তাকে উদ্ধারে প্রয়োজনীয় চেষ্টা অব্যাহত রয়েছে।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হরপাড়া এলাকার আল মদিনা জামে মসজিদের পাশের রেললাইনের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভোলায় স্ত্রীকে হত্যার ৭ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ভোলার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ এ এম রেজা জাকের এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. মোক্তার হোসেন (৪০)।
২ ঘণ্টা আগে
সন্ধ্যার দিকে ওই নারী বেড়িবাঁধে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বুলডোজারের চাপায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে...
৩ ঘণ্টা আগে
সিলেটের জৈন্তাপুরে নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মাদক সেবনের ভিডিওর সত্যতা যাচাইয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশনায় গঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা।
৩ ঘণ্টা আগে