
রাজধানীর লালবাগ বেড়িবাঁধ বুলডোজার গাড়ির চাপায় আনুমানিক ষাটোর্ধ্ব বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে লালবাগ বেড়িবাঁধ ঘোড়াপট্টি এলাকায় ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হলে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ বিষয়ে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, সন্ধ্যার দিকে ওই নারী বেড়িবাঁধে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বুলডোজারের চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরও জানান, ওই নারী ভিক্ষুক প্রকৃতির ছিলেন। ওই এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। তাঁর পরিচয় পাওয়া যায়নি, শনাক্তের চেষ্টা চলছে।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তরুণ সোহেল হোসাইন রাশিয়ায় অনুষ্ঠেয় ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ’-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দুটি রাষ্ট্রীয় আমন্ত্রণপত্র পেয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অফিসিয়াল ডিক্রির আওতায় আয়োজিত এ আন্তর্জাতিক উৎসবটি রুশ সরকারের শীর্ষ পর্যায়ের...
৬ মিনিট আগে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। শিগগির এ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।
৯ মিনিট আগে
মেহেরপুরের নুরপুর গ্রামে সাপের কামড়ে বিলকিস আক্তার (৩৫) নামের এক গৃহবধূ মারা গেছেন। গতকাল সোমবার মধ্যরাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। বিলকিস আক্তার নুরপুর গ্রামের প্রবাসী বেবী ইসলামের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
১২ মিনিট আগে
বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গলইভাঙা এলাকায় নদীভাঙন রোধে ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
১৬ মিনিট আগে