ভোলায় স্ত্রীকে হত্যার ৭ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ভোলার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ এ এম রেজা জাকের এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. মোক্তার হোসেন (৪০)। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুল কাচিয়া গ্রামের ডাক্তার বাড়ির মো. মহিজলের ছেলে।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি তৈয়বুর রহমান।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি মো. মোক্তার হোসেনের জমিজমা না থাকায় শ্বশুরবাড়িতে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকতেন। তিনি পেশায় অটোচালক ছিলেন। মোক্তার হোসেন তাঁর স্ত্রীর ছোট বোনকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে স্ত্রী আফজুন বেগমের সঙ্গে তাঁর ঝগড়া হতো। ঘটনার আগের দিন ২০১৯ সালের ৩০ জুন বিকেলেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। পরে ওই দিন স্থানীয় চৌকিদারসহ মীমাংসায় বসলে মোক্তার হোসেন তাঁর স্ত্রীকে হত্যার হুমকি দেন। পরে রাত ১১টার দিকে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়লে মধ্যরাতে স্ত্রী আফজুন বেগমকে গলা টিপে হত্যা করে পালিয়ে যান মোক্তার হোসেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি তৈয়বুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এ রায়ে বাদীসহ আমরা খুশি। আমরা ন্যায়বিচার পেয়েছি।
মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন ভোলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ভোলার জজ আদালতে দেওয়া মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হরপাড়া এলাকার আল মদিনা জামে মসজিদের পাশের রেললাইনের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
সন্ধ্যার দিকে ওই নারী বেড়িবাঁধে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বুলডোজারের চাপায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে...
৩ ঘণ্টা আগে
সিলেটের জৈন্তাপুরে নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মাদক সেবনের ভিডিওর সত্যতা যাচাইয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশনায় গঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের পটিয়ায় দুই সন্তানের জননী সোনিয়া আক্তার (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সবুর মার্কেট এলাকার আনোয়ার শাহ মাজারসংলগ্ন নিজ বসতবাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক ধারণা...
৩ ঘণ্টা আগে