
রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধের ঘটনায় শিশুসহ দুজন মারা গেছে। এরা হলেন—শাহিন (২৪) ও তার ভাগনি হাফসা আক্তার (৮)।
আজ শুক্রবার সকাল ৬টার দিকে মারা যান শাহিন (২৪)। এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১টার দিকে মারা যায় হাফসা (৮)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, শাহিনের শরীরের ৫০ শতাংশ ও হাফসার ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে শাহিনের স্ত্রী ফাহিমা ৪৫ শতাংশ নিয়ে ভর্তি রয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
এর আগে গত মঙ্গলবার ভোর ৪টার দিকে নতুনবাজার ১০০ ফিট রাস্তার ৬ তলার একটি বাড়ির নিচতলায় দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় দগ্ধ হন শাহীন (২৪), তার স্ত্রী ফাহিমা আক্তার (২১) এবং শাহিনের ভাগনি হাফসা আক্তার (৮)।
দগ্ধ তিনজনকে হাসপাতালে নিয়ে আসেন প্রতিবেশী মো. জসিম উদ্দিন। তিনি জানান, শাহিন কাপড়ের শোরুমে কাজ করতেন। ভাটারায় বাসা ভাড়া করে থাকতেন। ঘটনার দিন ভোরে ওই বাসায় বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দেখা যায়, বাসাটির ভেতরে থাকা ৩ জনের শরীর পুড়ে গেছে। এরপর তাদের হাসপাতালে আনা হয়।
তিনি আরও জানান, শাহিনের বাসায় তিতাস গ্যাসে লাইন রয়েছে। তাদের ধারণা, রাতে সেই লাইন থেকে গ্যাস লিকেজ হয়ে রুমে জমে ছিল। ভোরে রান্নার কারণে বা অন্য কোনোভাবে বিস্ফোরণ ঘটতে পারে।
দগ্ধ ফাহিমার চাচি শামীমা সুলতানা বলেন, গত এক মাস আগে নতুনবাজারের ওই বাসায় ভাড়া উঠে শাহিন। বাসায় ওঠার সময় গ্যাসের গন্ধ পাওয়া যায়। তখন বাড়িওয়ালা গ্যাস পাইপ মেরামত করিয়ে দেন। এরপরও কয়েকবার পাইপ থেকে গ্যাস লিকেজ হয়। তবে পাইপ মেরামত করা হয়নি। বাড়িওয়ালার গাফিলতির কারণে ঘটনাটি ঘটেছে বলেন অভিযোগ করেন তিনি।

টাঙ্গাইলে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের দেওয়া ভুল এক্স-রে রিপোর্টের কারণে ভুল চিকিৎসার ঝুঁকিতে পড়েছিলেন সাদিয়া আক্তার বৃষ্টি নামে এক রোগী। তবে অর্থোপেডিক চিকিৎসকের সতর্কতায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন তিনি।
৩ মিনিট আগে
কিশোরগঞ্জ শহরের জনতা স্কুল রোডে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় মোহাম্মদ তুহিন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ঘটনাস্থলে যাওয়া পুলিশের টহলদল সেখানে গিয়ে জানতে পারে, নিহত তুহিন টহলদলে থাকা গাড়িচালক পুলিশ সদস্য শামসুল হকের ছেলে। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক।
১৪ মিনিট আগে
পাবনার চাটমোহরে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। ভালো ফলন ও বাজারে নতুন পাটের উচ্চ দামে চাষিদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তবে শ্রমিক সংকট, উচ্চ মজুরি, পানির অভাব ও ফড়িয়াদের সিন্ডিকেট নিয়ে উদ্বেগও রয়েছে।
১৯ মিনিট আগে
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে বারান্দার চালে উঠে পেয়ারা পাড়ছিলেন আকাশ। এ সময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুতায়িত হন। পরে তিনি চাল থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১৯ মিনিট আগে