
রাজধানীতে পৃথক স্থানে বিদ্যুতায়িত হয়ে দুই কর্মচারীর মৃত্যু হয়েছে। ঢাকার চকবাজারে গতকাল বুধবার রাতে ও ভাটারা এলাকায় আজ বৃহস্পতিবার বিকেলে এসব দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন ভাটারা এলাকার ওয়েল্ডিং মিস্ত্রি আব্দুল বারী (২৪) ও চকবাজারের কামালবাগ এলাকার পলিথিন কারখানার শ্রমিক সাইফুল হাওলাদার (৩২)।
পুলিশ, স্থানীয় ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্র বলেছে, আজ বিকেল ৪টার দিকে ভাটারার একটি বাসায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুতায়িত হন আব্দুল বারী। সহকর্মীরা তাঁকে ঢামেক হাসপাতালে নিলে সন্ধ্যা পৌনে ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে গতকাল রাত ১২টার দিকে চকবাজার কামালবাগ এলাকায় কারখানার মেশিনে বিদ্যুতায়িত হন সাইফুল হাওলাদার। সহকর্মীরা তাঁকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত সাইফুলের সহকর্মী খোকন মিয়া বলেন, সাইফুলের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে। তাঁর বাবার নাম সুলতান হাওলাদার। চকবাজারের কামালবাগ পলিথিন কারখানায় থাকতেন সাইফুল। ওই কারখানায় শ্রমিকের কাজ করতেন। গতকাল রাতে কারখানায় মেশিনের কাজ করার সময় বিদ্যুতায়িত হলে তাঁকে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।
মৃত আব্দুল বারীর সহকর্মী আবু রাসেল বলেন, আব্দুল বারীর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ার জুরবাড়িয়া গ্রামে। তাঁর বাবার নাম জাকির হোসেন। তিনি ভাটারা এলাকায় একটি দোকানে মিস্ত্রির কাজ করতেন। আজ বিকেলে ভাটারার ঢালিবাড়ী কাঁচাবাজারের সামনে একটি ভবনে গ্রিলের ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুতায়িত হন তিনি। দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ভাটারা থানার মরদেহটি মর্গে রাখা হয়েছে। চকবাজারের মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হরপাড়া এলাকার আল মদিনা জামে মসজিদের পাশের রেললাইনের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভোলায় স্ত্রীকে হত্যার ৭ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ভোলার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ এ এম রেজা জাকের এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. মোক্তার হোসেন (৪০)।
২ ঘণ্টা আগে
সন্ধ্যার দিকে ওই নারী বেড়িবাঁধে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বুলডোজারের চাপায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে...
৩ ঘণ্টা আগে
সিলেটের জৈন্তাপুরে নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মাদক সেবনের ভিডিওর সত্যতা যাচাইয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশনায় গঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা।
৩ ঘণ্টা আগে