
শেয়ারবাজারে প্রায় ২৫৬ কোটি টাকার কারসাজির অভিযোগে করা মামলার তদন্তে ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের ২৩ ধরনের নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এসব নথি সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ সোমবার দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বলেন, আলোচিত শেয়ার কারসাজির মামলার তদন্ত চলছে। এ ঘটনায় বিএসইসির তদন্ত প্রতিবেদনসহ প্রয়োজনীয় বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের আর্থিক লেনদেন, সম্পদ ও বিনিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহে বিভিন্ন দপ্তরে চিঠিও দেওয়া হয়েছে।
গত বছরের ২৫ জুন শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলায় অভিযোগ করা হয়, সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সংঘবদ্ধভাবে শেয়ারের দাম বাড়িয়ে বিপুল অর্থ আত্মসাৎ করা হয়। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে সরাসরি প্রায় ২ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
দুদকের মামলার এজাহারে বলা হয়, শেয়ার কারসাজিতে আলোচিত আবুল খায়ের হিরুর মাধ্যমে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সোনালী পেপারস লিমিটেডের শেয়ারে বিনিয়োগ করেছিলেন সাকিব। পরে তিনি বাজারে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানোর কর্মকাণ্ডে যুক্ত হন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
দুদক সূত্র জানায়, শেয়ারবাজার কেলেঙ্কারির মামলার পাশাপাশি সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থ পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও অনুসন্ধান করছে সংস্থাটি। এ সংক্রান্ত তথ্য সংগ্রহে দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও দুবাইয়ে তাঁর সম্ভাব্য সম্পদ ও আর্থিক লেনদেনের তথ্যও যাচাই করা হচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০১৮ সালে দুদকের দুর্নীতিবিরোধী প্রচারণায় শুভেচ্ছাদূত ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছিলেন সাকিব আল হাসান। তবে পরবর্তীতে বিভিন্ন বিতর্কের পর তাঁর সঙ্গে করা চুক্তি নবায়ন করেনি দুদক।

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেটসংলগ্ন দেয়াল ও সীমানাপ্রাচীর থেকে গণ-অভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
৮ মিনিট আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক সাধু ফকিরের আস্তানায় স্বামীর সহযোগিতায় এক নারীকে (৩৫) হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে এ ঘটনায় রাজশাহীর বেলপুকুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী। মামলায় সাধু হামিদ ফকির (৬৭) ও ভুক্তভোগীর স্বামীকে আসামি করা হয়েছে।
২২ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ ও ফুলছড়িতে কালবৈশাখীর তাণ্ডবে শতাধিক ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৮০ হাজার গ্রাহক। ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করছে প্রশাসন।
৩৬ মিনিট আগে
মাগুরার শ্রীপুরে পূর্ববিরোধের জেরে আকবর মণ্ডল (৫০) নামের এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। আজ সোমবার (১৮ মে) সকালে উপজেলার মাশালিয়া ঘুনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে