শেয়ারবাজার

চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া বসের প্রেম—শেয়ারে বড় দরপতন
চীনের হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত সন্দেহে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ঘিরে তদন্ত শুরু করেছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া। এই ঘটনায় কোম্পানিটিতে তাঁর ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এক দিনেই মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার, নেপথ্যে কিসের আশঙ্কা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির বড় জয়ের পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সম্প্রসারণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় বড় ধরনের দরপতনের মুখে পড়েছে মার্কিন শেয়ারবাজার। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার প্রযুক্তিনির্ভর নাসডাক শেয়ারবাজারের সূচক ৫ দশমিক ৫ শতাংশ কমেছে।

প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক এখন চীনের নতুন বিলিয়নিয়ার
চীনে টেপ ও বিভিন্ন ধরনের আঠাজাতীয় পণ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের শেয়ারবাজারে অভিষেকের মধ্য দিয়ে কোটিপতি থেকে রাতারাতি শতকোটি ডলারের সম্পদের মালিক হয়ে গেছেন প্রাথমিক বিদ্যালয়ের সাবেক এক শিক্ষক। তাঁর নাম মাইকেল মাই।

অনিবাসীদের অগ্রাধিকার শেয়ার ইস্যু ও লভ্যাংশ প্রত্যাবাসন সহজ করল বাংলাদেশ ব্যাংক
দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অনিবাসী বিনিয়োগকারীদের অনুকূলে অগ্রাধিকার শেয়ার ইস্যু, লভ্যাংশ প্রদান ও তা বিদেশে প্রত্যাবাসনের প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাংলাদেশি কোম্পানিগুলো অনিবাসী বিনিয়োগকারীদের কাছে সর্বোচ্চ ৫ শতাংশ লভ্যাংশ হারে অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে পারবে...












