
রাজধানীর গুলশানে পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও তাঁর স্ত্রী নাইমা ইমরান। তাঁদের রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদ। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে হাইকমিশনার ইমরান হায়দার ও তাঁর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।’
ডিসি ফরহাদ আরও বলেন, ‘এটি একটি কূটনৈতিক বাসভবন। তাই নিয়ম অনুযায়ী অনুমতি ছাড়া সেখানে আমাদের প্রবেশের সুযোগ নেই। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে বাসভবনের একটি টেলিভিশনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ঘন ধোঁয়া দ্রুত পুরো বাসভবনে ছড়িয়ে পড়ে। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হন হাইকমিশনার দম্পতি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ওয়্যারহাউস পরিদর্শক (ইন্সপেক্টর) আনোয়ারুল ইসলাম জানান, ভোর ৪টা ৫৬ মিনিটে আগুনের খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
আনোয়ারুল ইসলাম বলেন, ‘আগুন বড় আকার ধারণ করেনি। তাই দ্রুতই তা নির্বাপণ করা সম্ভব হয়েছে। তবে বাসভবনে প্রচুর ধোঁয়া জমে যায়। পরে বিশেষ যন্ত্রের মাধ্যমে ধোঁয়া অপসারণ করা হয়। বৈদ্যুতিক গোলযোগের কারণে টেলিভিশনে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।’
এদিকে ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত জটিলতা নিয়ে ইমরান হায়দার ও তাঁর স্ত্রী নাইমা ইমরানকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, তাদের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা ও তরুণদের খেলাধুলায় উৎসাহ দিতে পাঁচ কিলোমিটারের ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আয়োজিত এ দৌড়ে ৩০০ জনের বেশি অংশ নেন। হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ম্যারাথন শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।
৬ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে নিখোঁজ হওয়া কৃষক সাইফুল ইসলামের (৫৫) মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আজ শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগে
যান্ত্রিক কোলাহল নেই, নেই ব্যস্ততার ছুটে চলা। চারদিকে সবুজ ফসলের মাঠ আর নীরব প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি গ্রাম। নাম রাজারামকুড়া। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার এই গ্রামে বর্তমানে বসবাস করেন মাত্র ১২ জন মানুষ। শিশু থেকে বৃদ্ধ—দুটি পরিবারের এই এক ডজন বাসিন্দাকে নিয়ে গড়ে ওঠা গ্রামটিকে জেলার সব
২৬ মিনিট আগে
উপজেলায় এখন আউশ ধান কাটার মৌসুম চলছে। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাতে এ বছর আউশ ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখেছিলেন চাষিরা। কিন্তু জমিগুলোতে দিনভর ঝাঁকে ঝাঁকে চড়ুই, বাবুইসহ নানা জাতের পাখি এসে বসছে, পাখির দল ধান কিছুটা খেয়ে যাচ্ছে, ধানগাছ ভেঙে ক্ষতিগ্রস্তও করছে। বাধ্য হয়ে অনেকে কাঁচা ধান কেটে
৩৩ মিনিট আগে