
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে নিখোঁজ হওয়া কৃষক সাইফুল ইসলামের (৫৫) মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আজ শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
সাইফুল ইসলাম ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর টান মলামারি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৫ আগস্ট) বেলা আড়াইটার দিকে উচাখিলা ইউনিয়নের বটতলা বালুরঘাটসংলগ্ন ব্রহ্মপুত্র নদে স্রোতে ভেসে যাওয়া একটি নৌকার পাটাতন উদ্ধারের জন্য নদীতে নামেন সাইফুল। এ সময় প্রবল স্রোতের কবলে পড়ে তিনি পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা নৌকা নিয়ে নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের লিডার জলিলের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল বুধবার ও বৃহস্পতিবার ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালায়। তবে দুই দিন অভিযান চালিয়েও সাইফুলের সন্ধান না পাওয়ায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও স্বজনদের সঙ্গে আলোচনা করে অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস।
এরপর শুক্রবার সকালে গফরগাঁও ও হোসেনপুর উপজেলার মধ্যবর্তী ব্রহ্মপুত্র নদে ড্রেজার মেশিনের পাইপের সঙ্গে একটি মরদেহ আটকে থাকার খবর পান সাইফুলের স্বজনেরা। তাঁরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সাইফুলের বলে শনাক্ত করেন। পরে ট্রলারে করে মরদেহটি তাঁর বাড়িতে নিয়ে আসা হয়।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করেও সাইফুল ইসলামের কোনো সন্ধান পায়নি। নদীর প্রবল স্রোতের কারণে মরদেহটি অনেক দূরে ভেসে গফরগাঁও এলাকার দিকে চলে যায়। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা নিয়ে এসেছেন।

রাজধানী ঢাকায় গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ বলেছে, কয়েকটি ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে এমন তথ্য মিলেছে।
৫ ঘণ্টা আগে
আন্দোলনের নেতৃত্ব দিয়ে পরিচিতি; এরপর একে একে বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। শিক্ষার্থীদের মারধর, লাইব্রেরিতে হামলা, শিক্ষক-প্রশাসনের সঙ্গে সংঘাত, মব সৃষ্টি করে ডিনদের পদত্যাগে বাধ্য করা, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডে...
৫ ঘণ্টা আগে
টাঙ্গাইল জেলায় অর্ধেকের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ১২ উপজেলায় ১ হাজার ৬২৩ বিদ্যালয়ের মধ্যে ৮৮৮টিই প্রধান শিক্ষক ছাড়া চলছে। সহকারী শিক্ষকের আরও ৫৭১ পদ খালি। সব মিলিয়ে ১ হাজার ৪৫৯ শিক্ষকের পদ শূন্য রয়েছে। এমনকি কোনো বিদ্যালয়ে শিক্ষকের পদসংখ্যা পাঁচজন থাকলেও কর্মরত আছেন...
৫ ঘণ্টা আগে
রাজশাহী থেকে নীলফামারীর চিলাহাটিগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি কোচের স্প্রিং ভেঙে বগি লাইনচ্যুত হয়। সম্প্রতি এ দুর্ঘটনা ঘটে জয়পুরহাটের আক্কেলপুরে। শুধু বরেন্দ্র ট্রেনই নয়, এমন ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনে। এসব ট্রেন যেখানে মেরামত করা হয়, সেই সৈয়দপুর...
৬ ঘণ্টা আগে