
সাংবাদিক কাজী জেসিনকে এক বছরের চুক্তিতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার অন্য যেকোনো প্রতিষ্ঠান, পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কাজী জেসিনকে ওই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।
আলাদা প্রজ্ঞাপনে বিটিভির মহাপরিচালক পদে চুক্তিতে নিয়োজিত মো. মাহবুবুল আলমের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আর পরীক্ষার ফল পজিটিভ হলে বা কেউ ডোপ টেস্টে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান রেখে এ সংক্রান্ত আইন, বিধি ও নির্দেশিকা সংশোধন...
৩৫ মিনিট আগে
সাধারণ মানুষের গণপরিবহন সংকট দূর করতে সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ইজারা বা ভাড়া না দিতে নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এ রিট করেন। এর আগে গত ১৫ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে আইনি নোটিশ দিয়েছিলেন এই আইনজীবী। তবে কোনো পদক্ষেপ না নেওয়ায় রিট করেন তিনি।
১ ঘণ্টা আগে
চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনালের ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতায় দুটি সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। কম্পিউটার সফটওয়্যার টেস্টিংয়ে বাংলাদেশ ১০ম এবং মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে ১৫তম স্থান অর্জন করেছে। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৬৮টি দেশের প্রায় ১,৪০০ প্রতিযোগী...
১ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের ভূমি, পুকুর, জলাশয়, নার্সারিসহ অন্যান্য সম্পত্তির লিজগ্রহীতাদের হালনাগাদ হারে লাইসেন্স ফি পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনো জরিমানা ছাড়াই এ ফি পরিশোধ করা যাবে...
১ ঘণ্টা আগে