
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী এক শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম। সংগঠনটি বলেছে, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে এবং শিশুদের নিরাপত্তা এখন চরম ঝুঁকির মুখে পড়েছে।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি মমতাজ আরা বেগম এই উদ্বেগ জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার (২০ মে) বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, রাজধানীর পল্লবীর মিরপুর-১১ নম্বর সেকশনের বি-ব্লকের একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটি নিখোঁজ হওয়ার পর তার মা ফ্ল্যাটের বাইরে মেয়ের একটি জুতা দেখতে পান। পরে পাশের একটি ফ্ল্যাটের দরজা দীর্ঘ সময় নক করেও সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
সংগঠনটি বলেছে, এ ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং এটি প্রমাণ করে যে—শিশুরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। একই সঙ্গে তারা নেত্রকোনার মদন উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ বছর বয়সী ওই শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে এবং চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার শারীরিক অবস্থা জটিল।
জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বলেছে, সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয়, শিশু সুরক্ষায় ঘাটতি, আইনের প্রয়োগে দীর্ঘসূত্রতা এবং জবাবদিহির অভাবের কারণে শিশুদের বিরুদ্ধে সহিংসতা বাড়ছে। সংগঠনটির তথ্য অনুযায়ী, চলতি বছরের গত চার মাসে ধর্ষণের শিকার হয়েছে ৬৭ জন এবং দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ৩১ জন। তার মধ্যে অধিকাংশই শিশু।
বিজ্ঞপ্তিতে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে নিরপেক্ষ তদন্ত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকা এবং ভুক্তভোগী পরিবারগুলোর জন্য দীর্ঘমেয়াদি মানসিক স্বাস্থ্যসেবা ও সামাজিক পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
সংগঠনটি বলেছে, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ ও পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।

গত বুধবার সকালে ঘাড়ে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল জালাল হোসেনের। দুই মাসের বেশি সময় অপেক্ষা করে আশা ছিল অপারেশন করে বাড়িতে গিয়ে ঈদ পালন করবেন। কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় নির্ধারিত দিনে তাঁর অস্ত্রোপচার হয়নি। ঠিক কবে সিরিয়াল পাবেন, তা-ও অনিশ্চিত।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিজস্ব কার্যালয়ের নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে ৫০ কোটি টাকা। ঈদুল আজহার পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি যখন চলছে, তখন এই কার্যালয় ঢাকায় সরিয়ে নেওয়ার তৎপরতা শুরু হয়েছে।
২ ঘণ্টা আগে
দখল-দূষণে মৃতপ্রায় রংপুর নগরীর প্রাণ শ্যামাসুন্দরী খাল। খাল পুনঃখনন, দূষণ রোধ ও বনায়নের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। তবে খোদ বাস্তবায়নকারী সংস্থা পানি উন্নয়ন বোর্ডই বলছে, দখল ও পানিপ্রবাহের মূল সংকট সমাধান ছাড়া এই প্রকল্প টেকসই হবে না।
৩ ঘণ্টা আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাওনা টাকার বিষয়ে কথা বলতে এক গৃহবধূকে বাসা থেকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ ঘটনায় মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগে