
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ১৬০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৪৯৮টি যানবাহন ডাম্পিং এবং ৩৬৭টি যানবাহন রেকার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৪ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ৮৫টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫৫টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪০৩টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৮১টি মামলা করা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৭৩টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৭৯টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৪৫টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ২৩৯টি মামলা করা হয়েছে।
মামলাগুলোর মধ্যে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে উল্লেখযোগ্য মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে মোটরসাইকেলের বিরুদ্ধেই সবচেয়ে বেশি মামলা হয়েছে। রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

লক্ষ্মীপুরের রায়পুরে ঘরে ঢুকে একই পরিবারের মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় মামলার প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি।
৪২ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার প্রায় ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কনটেইনার ট্রেনের ইঞ্জিনে অভিযান চালিয়ে বস্তাভর্তি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ ঘটনায় ট্রেনের লোকোমাস্টার শাহজাহানকে আটক করা হয়েছে। তবে সহকারী লোকোমাস্টার পালিয়ে গেছেন।
২ ঘণ্টা আগে
শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার শিশুসহ ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার কর্ণঝোড়া বিওপির টহল দল হারিয়াকোনা এলাকা থেকে তাঁদের আটক করে।
২ ঘণ্টা আগে