মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় ভাগনেকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার কথা শুনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মামা। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দশম অতিরিক্ত আদালতে এই ঘটনা ঘটে।
আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। আসামি মো. মিঠুনসহ ৯ আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। আদালতে উপস্থিত মিঠুনের মামা আইয়ুব সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ে যান। এরপর তাঁকে জনসন রোডের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী ফারুকুল ইসলাম দেওয়ান জানান, এই মামলার ৯ আসামির মধ্যে শুধু মিঠুন আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে আদালতে উপস্থিত মিঠুনের মামা আইয়ুব অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।
সাজাপ্রাপ্ত অন্য আট আসামি হলেন—মো. মুরাদ, ছাবির, মো. রাজা, মো. মাসুম হোসেন, মো. বিল্লাল, রাজা, মো. ওয়াহিদুল সনু ও মো. জুম্মন মিয়া। এই আটজন পলাতক থাকায় সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
পাঁচ বছরের সাজার পাশাপাশি আসামিদের ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত এক মাসের সাজা দেওয়া হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ২৬ মে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে মাদক ক্রয়-বিক্রি হচ্ছে এমন সংবাদে অভিযান চালায় র্যাব-২। এ সময় এক হাজার ৯৫০ পিস ইয়াবাসহ নয়জনকে হাতেনাতে আটক করা হয়। ঘটনার দিন পুলিশ পরিদর্শক ইকরামুল হক চৌধুরী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।
তদন্ত শেষে একই বছরের ২২ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক সাজেদুল হক। এতে আসামি মিঠুনসহ নয়জনকে অভিযুক্ত করা হয়। ২০১৯ সালের ২৭ মে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার চলাকালে চারজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

বুধবার ভোর ৫টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের নবগ্রামের কাশতা এলাকার একটি পাটখেতে স্থানীয় বাসিন্দারা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সিংগাইর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
৪ মিনিট আগে
মঙ্গলবার রাতে সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক দল তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়।
৬ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে মামুন মিয়া (৪২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫৮ বোতল বিদেশি মদ উদ্ধার করে ডিবি পুলিশ।
৮ মিনিট আগে
সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী থানার একটি দল মীরহাজীরবাগ এলাকার মদিনা মেডিকেলের সামনে অভিযান চালিয়ে ২৫ পুরিয়া হেরোইনসহ রনিকে গ্রেপ্তার করে।
১৫ মিনিট আগে