
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে হার্ট ফাউন্ডেশন একটি অনন্য প্রতিষ্ঠান। গণমানুষের কাছে হৃদ্রোগ বিষয়ে সচেতনতা পৌঁছে দিতে হার্ট ফাউন্ডেশন যেভাবে কাজ করেছে, অন্য কোনো প্রতিষ্ঠান সেভাবে পৌঁছাতে পারেনি।
আজ রোববার বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে ‘একসাথে রক্তচাপ নিয়ন্ত্রণ করি, নীরব ঘাতক জয় করি’ প্রতিপাদ্যে আয়োজিত গণমুখী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ হৃদ্রোগে মারা যায়। এটি বর্তমানে বিশ্বের অন্যতম বড় ঘাতক ব্যাধি। তিনি বলেন, একজন সুস্থ মানুষ হেঁটে যাচ্ছেন, মুহূর্তের মধ্যেই হার্ট অ্যাটাক হতে পারে। মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি হলো হার্ট, যা মানুষের নিয়ন্ত্রণে নয়, মহান আল্লাহর নিয়ন্ত্রণে পরিচালিত হয়।
চিফ হুইপ আরও বলেন, ‘মানুষের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত হার্ট নিরবচ্ছিন্নভাবে কাজ করে যায়। তাই হৃদ্যন্ত্র সুস্থ রাখতে আমাদের সচেতন থাকতে হবে।’
ফাউন্ডেশনের শুরুর দিনের স্মৃতিচারণ করে চিফ হুইপ বলেন, ‘এই হাসপাতালের জন্মের সঙ্গে আমার একটি সম্পর্ক রয়েছে। শুরুতে এখানে কোনো ভবন ছিল না, ঘাসের ওপর বসে চিকিৎসাসেবা দেওয়া হতো।’
স্বাস্থ্য সচেতনতার বিষয়ে নূরুল ইসলাম বলেন, বেছে বেছে খাবার খাওয়া খুব জরুরি। তেল ও লবণ কম খাওয়া উচিত। পাশাপাশি প্রত্যেক মানুষের নিয়মিত কিছু না কিছু ব্যায়াম করা প্রয়োজন। স্বাস্থ্যকর জীবনযাপন হৃদ্রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নূরুল ইসলাম আরও বলেন, বর্তমানে দেশে অতিরিক্ত পেস্টিসাইড, রাসায়নিক সার ও হাইব্রিড খাদ্যের ব্যবহারের কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। শিশুস্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এখন ১০ থেকে ১৫ বছর বয়সী শিশুদের মধ্যেও গুরুতর কিডনি সমস্যার প্রবণতা দেখা যাচ্ছে।
খাদ্যে ভেজাল প্রসঙ্গে নূরুল ইসলাম বলেন, মাছ, মুরগির মাংস ও শাকসবজিতে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী জেনেশুনে নিম্নমানের ও ক্ষতিকর খাদ্যপণ্য তৈরি করছেন, যা তাঁরা নিজেদের সন্তানদেরও খাওয়ান না।
উল্লেখ্য, হৃদ্রোগ, স্ট্রোক, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগের অন্যতম ঝুঁকিপূর্ণ কারণ হলো উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও চিকিৎসা বিষয়ে জনগণ এবং চিকিৎসকদের মধ্যে তথ্য ছড়িয়ে দিতে ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগ ও ইন্টারন্যাশনাল সোসাইটি অব হাইপারটেনশনের উদ্যোগে প্রতিবছর ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত হয়।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে চিফ হুইপ বেলুন উড়িয়ে সেমিনারের শুভ উদ্বোধন করেন। সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী) এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সোহেল রেজা চৌধুরী।

আজ দুপুরে সাব্বির বিন শামসকে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১-এ হাজির করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে আদালতের বিচারক মো. আলাউদ্দিন তা নামঞ্জুর করে তাঁকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৯ মিনিট আগে
রাজধানীতে একটি বাসা থেকে সাত টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত ব্যক্তির মাথা পাওয়া যায়নি। রাজধানীর মুগদা মান্ডা এলাকার একটি বাড়ির বেজমেন্ট থেকে আজ রোববার দুপুর দেড়টার দিকে খণ্ডিত লাশ উদ্ধার করা হয়।
৩২ মিনিট আগে
বান্দরবানের দুর্গম পাহাড়ি উপজেলা থানচির রেমাক্রী ইউনিয়নের কয়েকটি গ্রামে হাম-রুবেলা রোগে আক্রান্ত হয়েছে অন্তত ৮৪টি শিশু। আক্রান্ত শিশুদের সবাই স্কুলপড়ুয়া বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। স্বাস্থ্য বিভাগ জরুরি মেডিকেল টিম পাঠিয়েছে এবং আক্রান্ত এলাকায় অস্থায়ী চিকিৎসা ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া..
৪৪ মিনিট আগে
সুজানগর চা বাগানে বন্য শূকরসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকারের মাংস ভাগাভাগি নিয়ে স্থানীয় শিকারিদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে শনিবার ওই এলাকায় অস্ত্রের মহড়া ও গোলাগুলির ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে