ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী তরিকুল ইসলাম (৬৮) নামে এক আসামির মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১২টার দিকে কারারক্ষীরা অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা তরিকুল নামে ওই কয়েদিকে হাসপাতালে নিয়ে আসেন। কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে হাসপাতালের জরুরি বিভাগে আনার পরপরই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফারুক আরও জানান, তরিকুলের গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ধুয়াপাড়া মৌবন লাইনপাড়া এলাকায়। তাঁর বাবার নাম মৃত ইসমাইল ডাকাত। তরিকুল ইসলামের কয়েদি নম্বর ৪২৪ / ২৬।
তবে তাঁর মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগ নির্ণয়ের গুরুত্বপূর্ণ তিনটি মেশিন দুই মাস ধরে বন্ধ রয়েছে। এর মধ্যে বায়োকেমিস্ট্রি মেশিনটি যান্ত্রিক সমস্যার কারণে এবং রাসায়নিক উপাদান রিএজেন্টসংকটে দুটি হেমাটোলজি অ্যানালাইজারে কাজ করা যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
পুরোনো ভবনে জায়গার সংকট দূর করতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে প্রায় চার বছর আগে চার তলাবিশিষ্ট প্রশাসনিক ভবন নির্মাণকাজ শুরু হয়। দুই বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মাঝপথে নির্মাণকাজ ফেলে রাখে ঠিকাদারিপ্রতিষ্ঠান।
৩ ঘণ্টা আগে
নিষিদ্ধ ছাত্রলীগের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখার উপসমাজসেবা সম্পাদক ছিলেন মিজানুর রহমান। মাদক সেবনের দায়ে হোস্টেল থেকে তাঁকে বহিষ্কার করা হয়, ছয় মাস স্থগিত রাখা হয় ইন্টার্নশিপ। এ ছাড়া গণ-অভ্যুত্থানে ছাত্রদের বিপক্ষে অবস্থান নেওয়ায় আরও এক বছর স্থগিত হয় ইন্টার্নশিপ।
৪ ঘণ্টা আগে
ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি রাজা ইলিশ ধরা পড়েছে। ইলিশটির ওজন প্রায় তিন কেজি। ৯ হাজার টাকায় নিলামে মাছটি বিক্রি করা হয়। শনিবার (২০ জুন) সকালে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটে আমানত উল্যাহ আলমগীরের আড়তে মাছটি বিক্রি করা হয়।
৬ ঘণ্টা আগে