
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
আজ (মঙ্গলবার ২১ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বাতিক এয়ারের ওডি-১৬২ ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের অনসাইট ম্যানেজার মো. আল-আমিন নয়ন আজ রাতে আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন।
আল-আমিন বলেন, ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি জমানোর পর প্রথম তিন বছর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল আমিরের। পরবর্তী ২৭ বছর তাঁর কোনো খোঁজ পায়নি পরিবার। যার কারণে সময়ের সঙ্গে সঙ্গে স্বজনেরা প্রায় ধরে নিয়েছিলেন হয়তো তিনি আর বেঁচে নেই।
সম্প্রতি মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের উদ্যোগে এক নাটকীয় মোড় নেয় এই ঘটনা। স্থানীয়ভাবে জানা যায়, দীর্ঘদিন ধরে আমির হোসেন মালয়েশিয়ার জঙ্গলে মানবেতর জীবন যাপন করছিলেন। সেখান থেকে উদ্ধার করে তাঁর পরিচয় শনাক্তে এগিয়ে আসেন প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে প্রবাসী সাংবাদিক বাপ্পি কুমার দাস ও পেনাং রাজ্যের দিপু নামের এক প্রবাসীর উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচারিত হলে তা দ্রুত সাড়া ফেলে।
পরে পরিবারের সদস্যরা আমির হোসেনকে শনাক্ত করেন। এরপর প্রবাসী সাংবাদিক বাপ্পি কুমার দাসের উদ্যোগে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাঁকে ট্রাভেল দিয়ে দেশে ফেরার ব্যবস্থা করে।
উল্লেখ্য, আমির হোসেনের দেশে ফিরে আসা শুধু একটি মানুষের নয়, এটি এক পরিবারের বহু বছরের অপেক্ষা, বেদনা ও আশার অবসান। একই সঙ্গে এটি প্রবাসজীবনের ঝুঁকি ও অনিশ্চয়তার একটি মর্মস্পর্শী উদাহরণ, যা প্রবাসীসহ সকলের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার বার্তা দেয়।

নারায়ণগঞ্জের ফতুল্লায় শহীদ রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে গ্যালারি, ড্রেসিংরুম, প্রেসবক্সসহ সবকিছু। এর মধ্যে নাটবল্টু খুলে নিয়ে যাওয়ায় ফ্লাডলাইট টাওয়ারটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৬ মিনিট আগে
দুপুরের গুলিস্তানকে একটু অচেনাই লাগছিল। কয়েক দিন আগেও যেখানে সারি সারি অবৈধ দোকানের জন্য ফুটপাত বা রাস্তার ধার দিয়ে স্বস্তিতে হাঁটার উপায় ছিল না, সেই জায়গা সোমবার দেখা গেল একদম ফাঁকা। রাস্তায় মানুষ হেঁটে যাচ্ছে স্বস্তিতে, পথ চলতে দোকানের জন্য থমকে যেতে হচ্ছে না।
১৪ মিনিট আগে
দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী এখন হুমকির মুখে। নিষেধাজ্ঞা অমান্য করে অবাধ বালু উত্তোলন ও চর কেটে নেওয়ায় নদীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঝুঁকিতে পড়ছে শতাধিক বসতবাড়ি ও বিস্তীর্ণ কৃষিজমি। অভিযোগ রয়েছে, রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় বালু লুট চলছে।
২২ মিনিট আগে
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে টিএসসির পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর, মল চত্বর, সূর্যসেন হল, কলাভবন, মধুর ক্যান্টিন ও কেন্দ্রীয় মসজিদ হয়ে রাজু ভাস্কর্যে...
১ ঘণ্টা আগে