
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত, ভারত থেকে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি।
আজ শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসি-সংলগ্ন রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। তিনি অভিযোগ করেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার ও তদন্তপ্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি নেই। ঘটনার ছয় মাস পার হলেও সরকার এখনো হত্যার রহস্য উদ্ঘাটন এবং বিচার নিশ্চিত করতে পারেনি।
আম্মার বলেন, ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ বিষয়ে সরকারের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য জি এ সাব্বিরও বক্তব্য দেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় আন্দোলন আরও জোরদার করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
বক্তারা দাবি করেন, ওসমান হাদি হত্যার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত, সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহি এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এই দাবিতে প্রয়োজন হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তাঁরা জানান।

বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের মিডিয়া সেল জানায়, হাতীবান্ধার আমঝোল সীমান্তের ৯০৬/৮ এস পিলার-সংলগ্ন এলাকায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ১০-১২ জনকে বহন করা একটি গাড়ি দাঁড়ায়। ওই গাড়িতে থাকা লোকদের সীমান্তের কাঁটাতারের বেড়ার গেট পার করে বাংলাদেশের দিকে ঠেলে দেন বিএসএফ...
৩৯ মিনিট আগে
রংপুর জেলা এনসিপির আহ্বায়ক আল মামুন এর আগে জাতীয় পার্টির ছাত্রসংগঠন ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। জুলাই আন্দোলনের পর তিনি এনসিপিতে যোগ দিয়েছেন বলেও দাবি করেন। বর্তমানে জাতীয় পার্টির নেতা-কর্মীদের দলে এনে নেতৃত্বে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন রিফাতুজ্জামান লাবু...
২ ঘণ্টা আগে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় ৩-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা দল। ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
২ ঘণ্টা আগে
শেরপুরে কিশোর গ্যাংয়ের হামলায় নিহত পলিটেকনিক শিক্ষার্থী আল মুহতাছিম সাইফের হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।
২ ঘণ্টা আগে