রাজধানীর উত্তর বাড্ডায় কাভার্ড ভ্যানের ধাক্কায় জুয়েল মিয়া (৩৮) নামের এক যুবক মারা গেছেন। পেশায় তিনি রিকশাচালক ছিলেন। এ ঘটনায় তপন রায় (৪০) নামের আরেক যাত্রী আহত হয়েছেন।
আজ শুক্রবার (২২ মে) বেলা ৩টার দিকে উত্তর বাড্ডায় কামরুলের বিরিয়ানির দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে জুয়েল মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
হাসপাতালে মৃত জুয়েল মিয়ার শ্যালক আজিজুল মিয়া জানান, তাঁদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার নায়েকপুর গ্রামে। জুয়েলের বাবার নাম আব্দুল কাদির। তাঁরা গুলশান কালাচাঁদপুর এলাকায় থাকতেন। ছয় মাস আগে তাঁর বোন সাজেদাকে বিয়ে করেন জুয়েল।
আজিজুল আরও জানান, সকালে রিকশা নিয়ে বের হন জুয়েল। আফতাবনগর এলাকায় সার্জেন্ট রিকশা ধরে মামলা দেয়। দুপুরে ডাম্পিং করা রিকশা থেকে ব্যাটারি খুলে আরেক রিকশায় করে কালাচাঁদপুর যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কায় দেয়। এতে ছিটকে পড়ে জুয়েল ঘটনাস্থলেই মারা যান।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, দুপুরের দিকে আফতাবনগর থেকে রিকশায় দুই যাত্রী গুলশান কালাচাঁদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে জুয়েল ছিটকে পড়ে চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যান। আরেক যাত্রী তপন রায় আহত হন।
এসআই আরও জানান, ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর থেকে সেখানে অবস্থানরত অন্য গরু ব্যবসায়ীদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁরা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্পের পাশেই এমন ছিনতাইয়ের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
১৬ মিনিট আগে
কুষ্টিয়ার খোকসা উপজেলায় ডাম্প ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২১ মিনিট আগে
আবেদনে আরও বলা হয়, আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার এবং মামলার তদন্তে বিঘ্ন ঘটানোর আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।
৩২ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়নে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চর বয়ারগাদি এলাকার মনির হোসেনের ছেলে হিরো ও জামাল পাটোয়ারী ছেলে সোহেল।
৩৮ মিনিট আগে