
কুষ্টিয়ার খোকসা উপজেলায় ডাম্প ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়া কুটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, প্রায় অর্ধশত যাত্রী নিয়ে তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে একটি ভ্যানকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, ভ্যানটিকে রক্ষা করতে গিয়ে বাসটির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন। পরে আরও এক ছাত্রীকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহতদের মধ্যে রাফিয়া (১৫) নামে এক ছাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সে দৌলতপুর উপজেলার ফিলিপনগর মণ্ডলপাড়ার রুহুল আমিনের মেয়ে। অপর দুই নিহত পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী মাজেদুল নামে এক পথচারী জানান, বালুভর্তি ট্রাকটি দ্রুতগতিতে আসছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে সজোরে ধাক্কা দিলে বাসটি খাদে পড়ে যায়।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক জানান, আহত ২০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানান, হাসপাতালে আনার পর এক নারী মারা গেছেন। গুরুতর আহত চারজনের চিকিৎসা চলছে।
খোকসা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আলতাব হোসেন জানান, দুর্ঘটনায় নিহত দুই পুরুষের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

যৌনকর্ম, মানবপাচার ও যৌন শোষণের মধ্যে পার্থক্য স্পষ্ট করা প্রয়োজন। যৌনকর্ম মানেই পাচার নয়। যৌনকর্মীদের মানবাধিকার ও নাগরিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাঁদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। বুধবার (১৪ অক্টোবর) নারীপক্ষ আয়োজিত ‘যৌনকর্মকে অপরাধমুক্তকরণ ও সংবেদনশীল...
৭ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ।
৭ মিনিট আগে
খুলনায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক মো. শাহ আলমকে দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
২২ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাই সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৮৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছোটফরিংগা সীমান্তের নয়াটিলা মাজারসংলগ্ন পাহাড়ি এলাকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করে।
২৯ মিনিট আগে