Ajker Patrika

রাজধানীতে তার ‘চুরির সময়’ বিদ্যুতায়িত হয়ে মধ্যবয়সী নিহত

ঢামেক প্রতিবেদক
রাজধানীতে তার ‘চুরির সময়’ বিদ্যুতায়িত হয়ে মধ্যবয়সী নিহত
প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকা থেকে মধ্যবয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মোবারক হোসেন (৪৫)। পুলিশের ধারণা, বৈদ্যুতিক খুঁটিতে উঠে তার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাসাবো খেলার মাঠের সামনে বাথরুমের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে সবুজবাগ থানা-পুলিশ।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) নর উত্তম বিশ্বাস জানান, খবর পেয়ে বাসাবো খেলার মাঠে বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

ঢামেকে মোবারক হোসেনের ভাগনে সুমন ইসলাম জানান, তাঁর মামার বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার ডুমুরিয়া গ্রামে। তাঁর স্ত্রী ও চার সন্তান গ্রামের বাড়িতে থাকেন। তাঁর মামা আগে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। তখন দক্ষিণ বাসাবোতে থাকতেন। তিনি মাদকাসক্ত ছিলেন। দেড় মাস আগে গ্রাম থেকে ঢাকায় আসেন। তবে এরপর তাঁর কোনো খোঁজ ছিল না। পুলিশ বাসাবো খেলার মাঠ এলাকায় তাঁর মরদেহ পাওয়ার কথা জানিয়েছে। তিনি বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জ্বালানি সংকট: উপচে পড়ছে সব ডিপো, তবু তেল নিয়ে হাহাকার

সুদানে পাকিস্তানের ১.৫ বিলিয়ন ডলারের যুদ্ধবিমান বিক্রি আটকে দিল সৌদি

নওগাঁয় স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা

নওগাঁয় চার খুন: নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু, পুলিশি হেফাজতে বাবা, দুই বোন ও ভাগনে

প্রচণ্ড গরমে হোটেলের এসি কামরা ভাড়া নিলেন নারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত