
কৃষিবিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য ‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার সাইফুল মাসুমসহ ৯ সাংবাদিক।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে নির্বাচিত সেরা ৯ সাংবাদিকের হাতে এই অ্যাওয়ার্ড, সনদ ও চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ অ্যাগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম (বিএআরএফ)।
২০২৫ সালের ২৪ জানুয়ারি আজকের পত্রিকায় প্রকাশিত লিড স্টোরি ‘লুটপাটে গায়েব ভর্তুকির টাকা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য সাইফুল মাসুম সেরা রিপোর্টার পুরস্কার পেয়েছেন। এই প্রতিবেদনে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির তথ্য তুলে ধরা হয়।
পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শাহাদাত হোসেন, ইনডিপেনডেন্ট টিভির শাহিদ আহমেদ সোহাগ, প্রতিদিনের বাংলাদেশের ফারুক আহমাদ আরিফ, জাগো নিউজের ডিএম নাজমুল হুসাইন, সমকালের জাহিদুর রহমান, এটিএন নিউজের ফেরদৌস রহমান, যুগান্তরের ইয়াসিন রহমান ও এখন টিভির সাজিদ আরাফাত।
আয়োজকেরা জানান, কৃষিবিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি প্রদান এবং কৃষি সাংবাদিকতাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ড দেওয়ার জন্য প্রথমে কৃষি বিটের সাংবাদিকদের কাছ থেকে ২০২৫ সালে প্রকাশিত বিশেষ প্রতিবেদন আহ্বান করা হয়, পরে অর্ধশতাধিক প্রতিবেদন থেকে বিচারকেরা বাছাই করে সেরা ৯টি প্রতিবেদন নির্বাচন করেন।
বিএআরএফের সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলরের নির্বাহী চেয়ারম্যান মো. আব্দুছ ছালাম, সাবেক কৃষিসচিব আনোয়ার ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, বাংলাদেশ সীড অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মোহাম্মদ মাসুম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিএআরএফের সাধারণ সম্পাদক কাওসার আজম।

লক্ষ্মীপুরের রায়পুরে ঘরে ঢুকে একই পরিবারের মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় মামলার প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি।
৪২ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার প্রায় ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কনটেইনার ট্রেনের ইঞ্জিনে অভিযান চালিয়ে বস্তাভর্তি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ ঘটনায় ট্রেনের লোকোমাস্টার শাহজাহানকে আটক করা হয়েছে। তবে সহকারী লোকোমাস্টার পালিয়ে গেছেন।
২ ঘণ্টা আগে
শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার শিশুসহ ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার কর্ণঝোড়া বিওপির টহল দল হারিয়াকোনা এলাকা থেকে তাঁদের আটক করে।
২ ঘণ্টা আগে