রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ জুন) যাত্রাবাড়ী থানা-পুলিশ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নাজমুল হাসান (১৯), রাকিব হোসেন ওরফে আকিব (২০), সাইফুল ইসলাম (২৯), মো. শেখ ফরিদ (২০), মো. এনামুল হক (২২), আবুল কালাম (৫৫), আব্দুল রুবেল ওরফে আরিফ (৩২), মো. নয়ন (২৪), ইয়াসিন আরাফাত (২২), রহমত উল্লাহ (১৯), জাহিদুল ইসলাম (২০), অর্ক মনি ঝাড়ৈ (৩০), আব্দুল হান্নান (২২), মারুফ খান (২৩), মো. আব্দুল্লাহ (২১), মো. সাইদুল (২৮), মো. রাব্বী (২০), রিজাউল শেখ (৫৫), মো. রাসেদ খান সেতু (৩২) এবং মোসা. রেশমী বেগম (২৫)। এদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছেন। গ্রেপ্তারের পর এসব আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

রংপুরের গঙ্গাচড়ায় উজানের পাহাড়ি ঢলে তিস্তা সেতুরক্ষা বাঁধে ভাঙন অব্যাহত রয়েছে। বুধবার এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। বিশেষজ্ঞ দলের মতামতের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এলজিইডি। বিকেলে ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়।
৫ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে গাছের চারা ও জৈব সার বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকদের দাবি, জৈব সারের বস্তায় পলিথিন, ময়লা ও বর্জ্য মেশানো ছিল। অভিযোগের পর ভেজাল সার ফেরত পাঠিয়ে নতুন সার এনে পুনর্বিতরণের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
১৫ মিনিট আগে
চট্টগ্রামে পতেঙ্গায় পাচারকালে এক টন কয়লা ও সাড়ে ৩০০ কেজি সরিষা ও সয়াবিন দানাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে পতেঙ্গা থানাধীন ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৬ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যৌতুকের দাবিতে পিটিয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী শফিকুল ইসলামকে (৪১) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৩১ মিনিট আগে