
রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত খুনিদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার (এডিসি) মো. শফিকুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিবি অতিরিক্ত কমিশনার বলেন, টিটন হত্যা তদন্তাধীন মামলা। তদন্তের স্বার্থে আসামিদের অবস্থান ডিসক্লোজড করতে চাচ্ছি না। আমরা চেষ্টা করছি।
অপর এক প্রশ্নের জবাবে মো. শফিকুল ইসলাম বলেন, খুনিদের মোটরসাইকেল রায়েরবাজার পর্যন্ত গেছে শনাক্ত করা গেছে। রায়েরবাজার পর্যন্ত যেহেতু শনাক্ত করা গেছে আপনারা (সাংবাদিক) ধরে নেন আমরা মোটামুটি একটা ছকের ভেতর নিয়ে আসছি। আমরা একটি নির্দিষ্ট টার্গেট নিয়ে এগোচ্ছি।
গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ২০০১ সালে সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকার ২ নম্বরে ছিল টিটনের নাম।
পুলিশের ধারণা, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অন্তঃকোন্দলে খন্দকার নাঈম আহমেদ টিটনকে হত্যা করা হয়েছে।
এর আগে গত বছরের ১০ নভেম্বর বেলা পৌনে ১১টায় পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হয় পুলিশের একসময়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈফ মামুনকে। তদন্তে উঠে এসেছে, এই হত্যার নেপথ্যে ছিলেন নাঈম আহমেদ টিটনের ভগ্নিপতি শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন।
আরও পড়ুন:

খুলনায় কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সোনাডাঙ্গা থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি চায়নিজ কুড়াল, একটি ধাতব পাঞ্চ ও একটি স্কুলব্যাগ উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
যুবদল নেতার নেতৃত্বে বহিরাগতদের হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। পূর্বঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার (১২ মে) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বর্জন করে...
১৮ মিনিট আগে
গাইবান্ধায় জমি রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুরে শহরের সাবরেজিস্ট্রার কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।
২১ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার ইউসূফ রায়হানের বিরুদ্ধে ডিসিপ্লিনপ্রধান ও কোর্স কো-অর্ডিনেটরের স্বাক্ষর জাল করে মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামের ফান্ডের প্রায় ১৮ লাখ টাকা নিয়ে তিনি বর্তমানে পলাতক।
২৩ মিনিট আগে