
রাজধানীর কামরাঙ্গীরচরে রহমতগঞ্জ বেড়িবাঁধের পাশে মানুষের দুটি খণ্ডিত হাত উদ্ধার করেছে পুলিশ। দুটি হাতের একটির সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচয় ও অর্থবছরের উল্লেখ রয়েছে।
গতকাল শনিবার রাতে পুলিশ রহমতগঞ্জ লোহার ব্রিজ-সংলগ্ন বেড়িবাঁধের পাশ থেকে অর্ধগলিত হাত দুটি উদ্ধার করে। আজ রোববার ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সুরতহাল প্রতিবেদনে কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) ব্রজ কিশোর পাল উল্লেখ করেন, বেড়িবাঁধের পাশে হাত দুটি পড়ে থাকতে দেখে পথচারীরা ৯৯৯-এর মাধ্যমে থানায় খবর দেন। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কনুই থেকে বিচ্ছিন্ন একটি হাত এবং বাহু থেকে বিচ্ছিন্ন আরও একটি হাত পড়ে আছে। বাহু থেকে বিচ্ছিন্ন হাতটিতে ‘ডি, এম, সি, এইচ ২০২৪-২৫’ অর্থবছর লেখা সাদা কাপড় দিয়ে ঢাকা অবস্থায় ছিল।
এসআই ব্রজ কিশোর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে অস্ত্রোপচারের পর বিচ্ছিন্ন হাত দুটি সেখানে ফেলে গেছেন কোনো রোগীর স্বজনেরা। তবে অন্য কোনো ঘটনা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
হাতের অংশ দুটি একই ব্যক্তির কি না ও নারী নাকি পুরুষের, সে বিষয়ে ময়নাতদন্তকারী চিকিৎসকের কাছে জানতে চাওয়া হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। এ বছর এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৩ হাজার ৯৬৬ জন এবং ছাত্রী ৫ হাজার ৮৪৮ জন...
৩৮ মিনিট আগে
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে সিলেট শিক্ষা বোর্ড। আজ সোমবার সিলেট শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর ফলাফল ঘোষণা করেন। এবার সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। মোট ৫১ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে...
১ ঘণ্টা আগে
এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। গতবছর যা ছিল ৫৬ দশমিক ৩৮ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার বেড়েছে প্রায় ৩ দশমিক ৯৭ শতাংশ।
১ ঘণ্টা আগে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে যশোর বোর্ডে এ বছর গড় পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন। গত বছরের তুলনায় এ বছর পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে।
১ ঘণ্টা আগে