রাজধানীর উত্তরা এলাকায় আবুল কাশেম নামের এক গার্মেন্ট ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে আবারও গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। আড়াই মাসের ব্যবধানে এই ব্যবসায়ীর বাসায় দ্বিতীয়বার গুলি ছোড়ার ঘটনা ঘটল। গত শুক্রবার রাত ৮টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরে এ কে এস গ্রুপের মালিক আবুল কাশেমের বাড়ির প্রধান ফটকে তিনটি গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর আজ শনিবার বলেন, দুর্বৃত্তরা হেলমেট পরে মোটরসাইকেলে এসে গুলি করেই পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা ও আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান ওসি খালিদ মনসুর। তিনি বলেন, এর আগে ১০ মার্চ ওই বাড়ি লক্ষ্য করে এক দফা গুলি চালানো হয়েছিল। থানা-পুলিশের পাশাপাাশি গোয়েন্দা বিভাগও এ ঘটনায় কাজ করছে।
কী কারণে এমন গুলির ঘটনা ঘটছে এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ধারণা করা হচ্ছে ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব থেকে গুলি চালানো হয়েছে। প্রথমবার গুলির ঘটনায় ওই ব্যবসায়ী মামলা করেছিলেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী ও তাঁর পরিবারের সদস্যরা কোনো মন্তব্য করতে চাননি।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে শুরু হয়েছে ঘরমুখী মানুষের ভিড়। আগামীকাল সোমবার থেকে সরকারি ছুটি শুরু হলেও এর আগেই দক্ষিণাঞ্চলের যাত্রীদের যাত্রা শুরু হওয়ায় টার্মিনালজুড়ে বেড়েছে ব্যস্ততা। এই বাড়তি চাপ সামাল দিতে হকারমুক্ত করা হয়েছে টার্মিনাল।
১১ মিনিট আগে
কেরানীগঞ্জে ৪ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহ পরান (২৪) নামের এক যুবককে আটক করেছে র্যাব-১০। তাঁর বাড়ি পটুয়াখালী জেলার শেখহাটি এলাকায়।
২ ঘণ্টা আগে
নোয়াখালীর সেনবাগে মালবাহী ট্রাকচাপায় শহীদ হোসেন সাকিব (৮) নামের এক শিশু মারা গেছে। শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার সেবারহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর রাজারামপুর গ্রামের শাহজাহানের ছেলে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে পুত্রের ছুরিকাঘাতে পিতা মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (২৩ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ৫ নম্বর ছিন্নমূল এলাকায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে