নোয়াখালীর সেনবাগে মালবাহী ট্রাকচাপায় শহীদ হোসেন সাকিব (৮) নামের এক শিশু মারা গেছে।
শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার সেবারহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর রাজারামপুর গ্রামের শাহজাহানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে এলাকার অন্য ছেলেদের সঙ্গে সেবারহাট বাজারে গরু দেখতে বাড়ি থেকে বের হয়েছিল সাকিব। সেবারহাট গরু বাজার-সংলগ্ন সড়ক পার হওয়ার সময় ফেনী থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক শিশুটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, সেবারহাট বাজার এলাকায় প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে; বিশেষ করে বাজার ও গরুর হাটকে কেন্দ্র করে মানুষের চাপ বেড়ে গেলেও সড়কে যান নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেই।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহীম সরকার বলেন, সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় শিশুটি মারা যায়। হেলপারসহ ট্রাকটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে পাল্লা দিয়ে বাড়ছে হোটেল-রেস্তোরাঁ। সেই সঙ্গে বড় হচ্ছে বার ব্যবসা। এসব বারের বৈধ লাইসেন্স থাকাসহ নিয়ম মেনে পরিচালনার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এগুলোতে নিরাপত্তারও তেমন কোনো ব্যবস্থা নেই বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির মুখে দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। নেতৃত্ব নির্বাচনের প্রায় ১১ মাস অতিবাহিত হলেও পরবর্তী নির্বাচন নিয়ে প্রশাসনের কোনো দৃশ্যমান প্রস্তুতি নেই।
৫ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও খুলছে সুন্দরবন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর (১ সেপ্টেম্বর) শত শত বনজীবী নৌকার বহর নিয়ে বনে প্রবেশ করার কথা। এ ছাড়া তিন শতাধিক পর্যটক নিয়ে সুন্দরবনে যাচ্ছে সাতটি পর্যটকবাহী জাহাজ।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে নিয়মনীতি উপেক্ষা করে একটি বিদ্যালয়ের দুটি ভবন ভেঙে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এত দিন কেউ মুখ না খুললেও নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রধান শিক্ষককে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগে