ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
ডিএমপি জানায়, গতকাল সোমবার (২৯ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ। এ ছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৪৪ জন এবং মাদক কারবারে জড়িত ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।

খুলনার পাইকগাছার ইব্রাহীম মোড়লকে হত্যার দায়ে দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
৩ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদিঘী হাওরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছে। তালিকা তৈরিতে সহায়তা করেন স্থানীয় জনপ্রতিনিধি ও উপসহকারী কৃষি কর্মকর্তারা। স্বজনপ্রীতির করে যারা বোরো চাষাবাদ করেন নাই তাদের নামই তালিকায় লিপিবদ্ধ করা হয় এবং প্রকৃত ক্ষতিগ্রস্তরা তাদের অধিকা
৫ মিনিট আগে
জামালপুরের সরিষাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে সম্পদ মিয়া (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভার ভুরারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সম্পদ মিয়া ওই গ্রামের আবুল হোসেন আকন্দের ছেলে।
৭ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কাটার মোড় ও বাগদা ফার্ম এলাকায় এসব কর্মসূচির আয়োজন করা হয়।
৯ মিনিট আগে