
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে রাতের আঁধারে অয়েল ট্যাংকার থেকে ডিজেল চুরি করে বিক্রির সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১২ হাজার ৭০০ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে নৌ পুলিশ।
জব্দ করা জ্বালানির আনুমানিক মূল্য ১ কোটি ১৪ লাখ টাকা।
গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম বন্দরের ৬ নম্বর ভেসেল পয়েন্ট জেটিসংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে এসব জ্বালানি জব্দ করে সদরঘাট নৌ পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরিফুল ইসলাম (৩০), সাইদুল ইসলাম ওরফে ইশাদ (২২), মো. আব্দুল হালিম (৩৫), মো. নুরুল মোস্তফা (২৬), জালাল আহমদ (৬০) ও মো. নুরুল আমিন (৫০)।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা কয়েকজনের সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কর্ণফুলী নদী ও এর আশপাশের এলাকায় চোরাই ডিজেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। এ ঘটনায় সদরঘাট নৌ থানার এসআই মো. মোজাম্মেল হোসেন বাদী হয়ে চট্টগ্রাম নগরের বন্দর থানায় আটক ছয়জনের নামে ও অজ্ঞাতনামা আরও দুয়েকজনকে আসামি করে মামলা করেছেন।

ময়মনসিংহের ভালুকার আলোচিত সেই কুমির খামার এখনো চলছে, তবে ধুঁকে ধুঁকে। আইনি জটিলতার কারণে কয়েক বছর ধরে চামড়া রপ্তানি বন্ধ। এ কারণে আয়ও বন্ধ। প্রতিটি কুমিরের পজেশন ফি বাবদ প্রতিবছর যে টাকা সরকারের পাওয়ার কথা, তা-ও দিচ্ছে না খামারের মালিক উদ্দীপন এনজিও।
৫ ঘণ্টা আগে
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে হাসপাতালকে সব মানুষের জন্য উন্মুক্ত ও আধুনিকায়ন (জেনারেল হাসপাতাল) করার প্রকল্প স্থবির হয়ে পড়েছে। এক বছর আগে প্রকল্পটি বাস্তবায়নের জন্য রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
৫ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষ। তিন যুগের বেশি সময় ধরে ব্রহ্মপুত্র নদ পারাপারে তাদের একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো। এ অবস্থায় সোনারগাঁয়ের পঞ্চমীঘাট বাজারের পাশে ব্রহ্মপুত্র নদের ওপর একটি স্থায়ী সেতু চান স্থানীয়রা।
৫ ঘণ্টা আগে
খাগড়াছড়িতে দিন দিন বিদেশি জাতের আমের চাষ বাড়ছে। বিভিন্ন জাতের রঙিন আমে পাহাড়ের কোল ভরে উঠছে। কৃষকেরা বলছেন, পাহাড়ের অনুকূল আবহাওয়া-জলবায়ু এবং উর্বর মাটির কারণে বাণিজ্যিকভাবে আম চাষ করে সফল হচ্ছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে