
ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মোহাম্মদ আরিফ (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে দেশটির আল-বিদায়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ ফটিকছড়ি উপজেলার ভূজপুর কাজিরহাট এলাকার মৃত শফিউল আজমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে আরিফের মামা মোহাম্মদ আজিজ আজকের পত্রিকাকে বলেন, আরিফ ওমানের একটি গ্রোসারি সুপারশপে বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও দোকান বন্ধের আগে সড়ক পার হয়ে ময়লা ফেলতে যান। ফেরার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মোহাম্মদ আজিজ জানান, ময়নাতদন্তের জন্য আরিফের মরদেহ দেশটির একটি হাসপাতালে রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ বাংলাদেশে পাঠানো হবে।

ডিবি পরিচয়ে মানুষের কাছে চাঁদাবাজির অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা। গতকাল শুক্রবার দিবাগত রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
১৯ মিনিট আগে
বিরোধপূর্ণ জমিতে সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে মোবারক আলী ও সালাম ফকিরের বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। শনিবার মোবারক আলী বিরোধপূর্ণ জমিতে আবার সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করলে সালাম ফকির আদালতের রায়ের...
২১ মিনিট আগে
অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতাই এখন মানুষের তথ্য গ্রহণের প্রধান মাধ্যম বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে অনলাইন সাংবাদিকতা মানুষের দেখা, জানা ও সম্পৃক্ত থাকার প্রধান ভরসায় পরিণত হয়েছে। এই পরিবর্তনের সঙ্গে সবচেয়ে সফলভাবে নিজেদের...
১ ঘণ্টা আগে
ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজারসহ বেশ কিছু এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন আজ শনিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে