Ajker Patrika

চট্টগ্রামে ৫ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম
চট্টগ্রামে ৫ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানায় ইয়াবা উদ্ধারের মামলায় পলাতক আসামি মো. সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার চট্টগ্রামের ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজুল ইসলামের আদালত এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. সোহেল (৩৭) ফটিকছড়ি উপজেলার ধুরুং এলাকার মো. শফির ছেলে।

জানা গেছে, ২০১৯ সালের ১ জুন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি প্রবেশ গেট-সংলগ্ন এপিবিএন চেকপোস্টে সন্দেহজনক আচরণের কারণে মো. সোহেলকে তল্লাশি করা হয়। এ সময় তাঁর স্কুলব্যাগ ও জুতার মোজার ভেতর থেকে মোট ৫ হাজার ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম বাদী হয়ে নগরের পতেঙ্গা মডেল থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর আজকের পত্রিকাকে বলেন, পাঁচজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে আদালত আসামি মো. সোহেলকে দোষী সব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। তিনি জানান, রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত