
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার পৌর সদর এলাকার পন্থিছিলায় এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত ব্যক্তিদের মধ্যে ইরফাদ হোসেন, ইয়াসমিন আক্তার, তারেক ও রাকিবের নাম জানা গেছে। বাকি চারজনের নাম পাওয়া যায়নি।
এলাকাবাসী জানায়, বুধবার পন্থিছিলা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাসুম ও পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। ওই সময় একজন আরেকজনকে দেখে নেওয়ার হুমকি দেন।
এর জেরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় আলাউদ্দিনের নেতৃত্বে তাঁর অনুসারীরা মিছিল নিয়ে ফকিরপাড়ার দিকে গেলে মাসুমের অনুসারী নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় আলাউদ্দিনের অনুসারীরা মাসুমের চাচার চায়ের দোকানে ভাঙচুর চালায়। সংঘর্ষে উভয় পক্ষের আটজন আহত হন।
পন্থিছিলা ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সিদ্দীক বাল্লা বলেন, ‘কিছু উচ্ছৃঙ্খল যুবক খেলাকে কেন্দ্র করে এই অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে।’ জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘ফুটবল খেলাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। আহত উভয় পক্ষের লোকজন থানায় এসেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

চাঁপাইনবাবগঞ্জের আমবাগানগুলো এখন শুধু ফলনের নয়, মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। চলনৌকাবাইচেতি মৌসুমে মাত্র কয়েক দিনের ব্যবধানে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন, যাদের মধ্যে ৯ জনই আম সংগ্রহ কিংবা ঝড়ে পড়া আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতের শিকার হয়েছেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধা আলাই নদে গত কয়েক বছরে দখল-দূষণ বাড়ায় হুমকিতে পড়েছে নাব্যতা। এতে নষ্ট হচ্ছে নদের পানি ও জীববৈচিত্র্য। সব মিলিয়ে এখন প্রাণ যায় যায় অবস্থা আলাই নদের।
১ ঘণ্টা আগে
ধর্মীয় বিশ্বাস ও অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজের গুরুত্বপূর্ণ ভিত্তি। ধর্ম অবমাননার অভিযোগে উত্থাপিত ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
৪ ঘণ্টা আগে
যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক, সদস্যসচিবসহ ২৫ নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক বিশৃঙ্খলা, অনিয়মতান্ত্রিক আচরণ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে শুক্রবার রাত ৯টায় যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে