Ajker Patrika

আড়াইহাজারে ঢাকা ডিবির ৩ সদস্যকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আড়াইহাজারে ঢাকা ডিবির ৩ সদস্যকে পিটিয়ে জখম
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি মামলার আসামি গ্রেপ্তারের অভিযানে গিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য হামলায় আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন এসআই মামুন মাতুব্বর, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ ও কনস্টেবল কবির আহম্মেদ।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকা ডিবি দক্ষিণ বিভাগের চার সদস্যের একটি দল রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি মামলার আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে যায়। এ সময় আসামিপক্ষের লোকজন জড়ো হয়ে তাদের ওপর হামলা চালায়।

একপর্যায়ে তিন পুলিশ সদস্যকে একটি পিকআপ ভ্যানে তুলে আড়াইহাজারের শান্তিনগর বাজারে নিয়ে আসা হয়। সেখানে তাঁদের আবারও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিন সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাঁদের ঢাকায় পাঠানো হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ‘আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। ইউনিফর্ম না থাকায় তাঁরা জনরোষের শিকার হন। তদন্তের পর ঘটনার বিস্তারিত বলা যাবে। তাঁদের ব্যবহৃত মাইক্রোবাস আড়াইহাজার থানা-পুলিশের হেফাজতে আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত