
যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক, সদস্যসচিবসহ বিভিন্ন উপজেলা পর্যায়ের ২৫ জন শীর্ষ নেতা একযোগে পদত্যাগ করেছেন। জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সাংগঠনিক বিশৃঙ্খলা, অনিয়মতান্ত্রিক আচরণ ও স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের অভিযোগ তুলে আজ শুক্রবার রাত ৯টার দিকে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাঁরা এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জাতীয় পার্টির সদস্যসচিব ডা. মুফতি ফিরোজ শাহ।
লিখিত বক্তব্যে পদত্যাগকারী নেতারা বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দলকে সুসংগঠিত করতে এবং দেশের কল্যাণে কাজ করে আসছিলেন। তবে বর্তমানে দলের অভ্যন্তরে কোনো সাংগঠনিক শৃঙ্খলা অবশিষ্ট নেই।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, কেন্দ্রীয় ও ঊর্ধ্বতন নেতাদের অসাংগঠনিক আচরণ ও স্বেচ্ছাচারী কার্যকলাপের কারণে দলটি দেশ ও জনগণের জন্য বর্তমান ও ভবিষ্যতে কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না বলে তাঁরা মনে করছেন।
এই অবস্থায় গভীর ক্ষোভ ও নীতিগত অবস্থান থেকে তাঁরা স্বেচ্ছায় জাতীয় পার্টি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে ঘোষণা দেন। একই সঙ্গে আজ থেকে জাতীয় পার্টির সঙ্গে তাঁদের আনুষ্ঠানিক সব সম্পর্ক ছিন্ন হলো বলেও জানান।
জেলা কমিটির সদস্যসচিব মুফতি ফিরোজ শাহ বলেন, ‘যশোরে জেলা কমিটি সুসংগঠিত। কিন্তু কেন্দ্রীয় কমিটি জেলা কমিটিকে অবহিত না করে জেলায় একাধিক অনুষ্ঠান করে। এটা অপমানজনক। এমন পরিস্থিতিতে দলের সব পদ-পদবি থেকে আমরা পদত্যাগ করছি। আমাদের অন্য কোনো দলে যাওয়ার পরিকল্পনা নেই।’
পদত্যাগকারী নেতারা হলেন জেলা কমিটির আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্যসচিব মুফতি ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চঞ্চল, মনিরামপুর উপজেলা সভাপতি এম এ হালিম, যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, কেশবপুর উপজেলা সভাপতি জি এম হাসান, শার্শা উপজেলা সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সহসভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, যশোর সদর উপজেলা সভাপতি শফিয়ার রহমান, সহসভাপতি সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক ইমন হোসেন লাল্টু, জেলা কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, রুহুল আমিন লাভলু, মফিজুর রহমান, একরামুল হক জুয়েল, আবু হারেজ, ওসমান গনি সরকার, মাস্টার ফিরোজ, মনিরামপুর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি বিল্লাল হোসেন, সদস্য সাইফুল ইসলাম, মনোহরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মনিরামপুর উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এবং জেলা জাতীয় কৃষক পার্টির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আগস্টে ৩০ জন এবং সেপ্টেম্বরের শেষ পর্যন্ত আরও ২৪ জন অ্যানথ্রাক্স রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে নারীর সংখ্যাও উল্লেখযোগ্য। তবে এখন পর্যন্ত এ রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আক্রান্তদের অধিকাংশই চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
১৩ মিনিট আগে
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ২০ সেপ্টেম্বর দক্ষিণ সুদানে বিদ্যুতায়িত হয়ে মারা যান বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসা। ডিসেম্বরেই মিশন শেষে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই থেমে গেল জীবন, আর অপূর্ণ রয়ে গেল মাকে দেওয়া সেই স্বপ্নের প্রতিশ্রুতিগুলো। তাঁর আকস্মিক মৃত্যুতে
১ ঘণ্টা আগে
ফরিদপুর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার অবৈধ ওষুধ তৈরি ও প্রক্রিয়াজাতকরণ কারখানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ফরিদপুর শহরের গোয়ালচামট ১ নম্বর সড়ক এলাকায় অবস্থিত ‘জনতা আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ’ নামক কারখানায় জেলা প্রশাসন ও স্পেশাল
১ ঘণ্টা আগে
লঞ্চমালিকদের দাবি, ভাড়া বাড়ানোর পরও যাত্রীসংখ্যা কম থাকায় তাঁরা লোকসান গুনছেন। অন্যদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বলছে, সড়কপথে যাতায়াত বেড়ে যাওয়ায় চাঁদপুর-ঢাকা নৌপথে লঞ্চের সংখ্যা আগের তুলনায় কমেছে।
২ ঘণ্টা আগে