
চট্টগ্রামের পটিয়ায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র আইয়ুব বাবুল। আজ সোমবার (২২ জুন) রাতে নিজ এলাকা পটিয়া পৌরসদরের ৩ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত জানাজায় তিনি অংশ নেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আইয়ুব বাবুলের মা আমজুমান আরা বেগম (৮২) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। মায়ের শেষ বিদায়ে আইয়ুব বাবুলের অংশগ্রহণের সুযোগ চেয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। তাঁর বোন নাহিদা সুলতানা সুস্মীর আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ তাকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংশ্লিষ্ট কয়েকটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর গত প্রায় ১০ মাস ধরে আইয়ুব বাবুল কারাগারে রয়েছেন।
সোমবার রাতে কারাগার থেকে মুক্ত হয়ে আইয়ুব বাবুল পটিয়া সদরের আদালত জামে মসজিদ সংলগ্ন মাঠে তাঁর মায়ের জানাজায় অংশ নেন। রাত ৯টা ৪৫ মিনিটে হওয়া জানাজায় আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে হাতকড়া পরিহিত অবস্থায় সাবেক পৌর মেয়রকে কাঁদতে দেখা যায়। কান্নাজড়িত কণ্ঠে তিনি তাঁর মায়ের রুহের মাগফিরাত কামনা করেন এবং নিজেকে নির্দোষ দাবি করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, পটিয়া থানায় দায়ের হওয়া একাধিক মামলায় আইয়ুব বাবুল বর্তমানে কারাগারে রয়েছেন। তাঁর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি প্রহরায় তিনি জানাজায় অংশগ্রহণ করেন। নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হবে।

ঘুষ গ্রহণের অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার এক দিন পরই পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে তাঁর বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।
১৫ মিনিট আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ অ্যাভিনিউ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর, মহাখালীসহ বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন করা হলো।
২২ মিনিট আগে
ডিএমপি আরও জানায়, জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
২৬ মিনিট আগে
কুড়িগ্রামের উলিপুর পৌর শহরের দীর্ঘদিনের যানজট নিরসনে একনেকে অনুমোদিত বিকল্প বাইপাস সড়কের নির্মাণকাজ দ্রুত শুরুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পৌর শহরের চৌরাস্তা মোড়ে উলিপুরের সর্বস্তরের মানুষের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
১ ঘণ্টা আগে