
চট্টগ্রামের কর্ণফুলীতে ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ক্রসিংয়ের তালতল এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র বলেছে, বেপরোয়া গতিতে উল্টো পথে কর্ণফুলী ক্রসিংয়ের দিকে আসা ঈগল পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা লেগুনার সংঘর্ষ হলে মুহূর্তেই যানবাহন দুটি দুমড়েমুচড়ে যায়। বেশি ক্ষতিগ্রস্ত হয় লেগুনাটি। লেগুনায় থাকা যাত্রীদের অধিকাংশ গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী রেদোয়ান বলেন, ‘ঈগল পরিবহনের বাসগুলো প্রায়ই বেপরোয়া গতিতে চলাচল করে। আজও অতিরিক্ত গতির কারণেই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।’
এই বিষয়ে কর্ণফুলী ক্রসিং পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দীন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, হাসপাতালে আনার পর এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে অন্তত ২০ জন চিকিৎসাধীন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ২৮ ও ২৯ মে দুই দিন জেলা প্রশাসন পরিচালিত বান্দরবানের মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, চিম্বুকসহ সরকারী পর্যটনকেন্দ্রে প্রবেশমূল্য ছাড় দেওয়া হয়। তবু পর্যটন স্পটগুলোতে পর্যটকদের আগমন কম ছিল।
১৫ মিনিট আগে
দেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, প্রখ্যাত গণসংগীতশিল্পী ও সংগঠক কামরুদ্দিন আবসার মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
২০ মিনিট আগে
এপ্রিল মাসের প্রথম থেকে এখন পর্যন্ত ১ হাজারের বেশি শিশু হাম উপসর্গে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে ১০-১৫ জনকে ঢাকা ও চট্টগ্রামে রেফার করা হয়েছিল। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ও শিশু ওয়ার্ড মিলিয়ে হাম এবং অন্যান্য রোগে ১০৮ শিশু চিকিৎসা নিচ্ছে।
৩৯ মিনিট আগে
ঈদের ছুটিতে দক্ষিণাঞ্চলে ঘরে ফেরা মানুষ এবার ঘর ছাড়তে শুরু করেছে। আজ রোববার সকাল থেকেই ব্যস্ত হয়ে উঠেছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেন। কর্মস্থলমুখী মানুষের বাড়তি চাপ তৈরি হচ্ছে মহাসড়কে।
১ ঘণ্টা আগে