
চট্টগ্রামের সীতাকুণ্ডে জব্দ করা একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।
পুলিশ জানায়, আজ ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল ডিউটির সময় গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে—কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করা হচ্ছে।
পরে ঢাকামুখী একটি প্রাইভেট কারের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামার সংকেত দেয় পুলিশ। তবে চালক গাড়ি না থামিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন।
একপর্যায়ে পুলিশ প্রাইভেট কারটিকে ধাওয়া করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগারহাট ওজন স্কেলের সামনে গাড়িটি থামে। এরপর চালকসহ ইয়াবা পাচারকারীরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে প্রাইভেট কারটি জব্দ করে থানা হেফাজতে নেয় পুলিশ।
থানায় নেওয়ার পর প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ভেতরে একটি গ্যাস সিলিন্ডার দেখতে পায় পুলিশ। বিষয়টি চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) রাসেলকে জানানো হয়। আজ রাত ৮টায় তাঁর উপস্থিতিতে সিলিন্ডারটি প্রাইভেট কার থেকে উদ্ধার করা হয়। পরে সিলিন্ডারের ভেতর বায়ুনিরোধক মোড়কে মোড়ানো বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়।
সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বলেন, এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে জব্দ করা প্রাইভেট কারের ভেতরে থাকা সিলিন্ডার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে; যার আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীর হাতিয়ায় জেলে বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ হওয়া শিশু তামিমের (৬) সন্ধান মেলেনি ২৪ ঘণ্টায়ও। বুধবার সকালে ভোলা থেকে আসা কোস্ট গার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
৭ মিনিট আগে
খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত সোলার পার্কটি দীর্ঘ ১৪ বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে। সামান্য সংস্কার ও প্রয়োজনীয় উদ্যোগ নিলে পরিবেশবান্ধব এ বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় চালু করা সম্ভব বলে দাবি করেছে পরিবেশবাদী সংগঠন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম (ফেড)। একই সঙ্গে পার্কটি সচল ও নবায়নযোগ্য জ্বালানির...
১১ মিনিট আগে
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বাদীর জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হয়।
১৭ মিনিট আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও চারজন। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার খাড়ইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে