
আগের দিন নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে পরদিন (১ মে) সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। গত বৃহস্পতিবার সকালে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ গেটের সামনে এ ঘটনা ঘটে।
হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন। তাঁরা হলেন ডেইলি লাইফ পত্রিকার ফটো সাংবাদিক প্রদীপ কুমার মীল, যায়যায়দিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চিফ খোরশেদুল আলম শামীম ও দৈনিক পূর্বদেশের সাব-এডিটর শফিকুল ইসলাম খান। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা লোকজন দুই হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তারা হলেন রেজাউল ইসলাম (৩২) ও শহীদ ওরফে কোরবান আলী (২৬)।
জানা গেছে, মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকেরা পারকি বিচে মিলনমেলার আয়োজন করেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জমিয়তুল ফালাহ মসজিদের সামনে সাংবাদিকদের পরিবহনের জন্য বেশ কয়েকটি বাস এসে অবস্থান করে। এ সময় রেজাউল ইসলাম নামে একজনের নেতৃত্বে বেশ কয়েকজন যুবক এসে বাসের চালকদের কাছ থেকে চাবি কেড়ে নেয়।
এর প্রতিবাদ করলে তারা সাংবাদিকদের ওপর হামলা চালায় এবং একজনকে গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন এসে সন্ত্রাসীদের কবল থেকে সাংবাদিকদের উদ্ধার করে এবং হামলাকারী দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ আজকের পত্রিকাকে বলেন, জমিয়তুল ফালাহ মসজিদের সামনে সংঘটিত ঘটনায় দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। যেহেতু ঘটনার উৎপত্তিস্থল ও হামলার ঘটনাস্থল দুটি ভিন্ন, তাই তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, হামলায় নেতৃত্বদানকারী রেজাউল এক দিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাংবাদিকদের প্রতিহত করার ঘোষণা দেন। সুতরাং ঘটনাটি পরিকল্পিত বলেই মনে হচ্ছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর এক মাস পেরিয়ে গেছে। তবে স্বজনদের কান্না থামেনি। সন্তান হারানোর শোকে কাঁদছেন সানি জলদাসের মা আশোকী জলদাস। অন্যদিকে স্বামী পলাশ জলদাসকে হারিয়ে অনাগত সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তাঁর ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ভৌমি
৪ ঘণ্টা আগে
রাজধানীর মধ্য বাড্ডায় প্রায় দেড় মাস ওয়াসার সরবরাহ করা পানিতে ময়লা ও তীব্র দুর্গন্ধের অভিযোগ উঠেছে। বাসিন্দারা বলছেন, পানি ফুটিয়েও গন্ধ দূর হচ্ছে না। অনেকে খাওয়ার জন্য বোতলের পানি কিনতে বাধ্য হচ্ছেন। বিশুদ্ধ পানির সংকটের কারণে এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপও বেড়েছে বলে জানিয়েছেন স্থা
৪ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। ফলে বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। এ ছাড়া ৮০টি বিদ্যালয়ে নেই কোনো নৈশপ্রহরী কাম দপ্তরি।
৪ ঘণ্টা আগে
বরিশালে মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে রোজা পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গেছে।
৬ ঘণ্টা আগে