
চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি উপজেলায় বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছে। পরে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পাইন্দং ইউনিয়নের করবল্লা টিলা এলাকার বাসিন্দা মো. শাহজাহান (৫০) এবং তাঁর ছেলে মো. আরিফ (১৮)। তাঁরা বৃন্দাবনহাট এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজ পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবা-ছেলে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে আমতল এলাকায় পৌঁছালে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী বিআরটিসির একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং একপর্যায়ে বাসটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় মহাসড়কে চট্টগ্রাম ও খাগড়াছড়িমুখী যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাংলাদেশ সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও ফটিকছড়ি থানা-পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় দুই ঘণ্টা পর দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, মহাসড়কে অতিরিক্ত গতিতে যান চলাচল এবং ট্রাফিক আইন অমান্যের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাঁরা সড়কে নিরাপত্তাব্যবস্থা জোরদার ও গতিনিয়ন্ত্রণ কার্যকর করার দাবি জানান।
নাজিরহাট হাইওয়ে থানা-পুলিশের ওসি মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের সজিব হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন আসামি ও সাবেক ইউপি সদস্য আলিমের মুক্তির দাবিতে সদর থানার সামনে বিক্ষোভ করেছেন তাঁর সমর্থক ও স্থানীয় বাসিন্দারা।
১১ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে এ মিছিলের দৃশ্য দেখা যায়।
১৬ মিনিট আগে
রাজধানীর পুরান ঢাকার বংশাল ডিজিটাল স্কেলের গোডাউনে বৈদ্যুতিক সুইচ থেকে ছড়ানো আগুনে তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
১৭ মিনিট আগে
ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন বিক্ষোভকারীরা। কার্যালয়ের বাঁদিকে কিছু লোক জড়ো হয়ে মাইকে বক্তব্য ও স্লোগান দিচ্ছেন। আর ব্যাংকের প্রধান ফটকসহ আশপাশে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।
৩২ মিনিট আগে