
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে এখনো ব্যাংকের কার্যালয়ের সামনে অবস্থান করে বিক্ষোভ চলছে। নতুন চেয়ারম্যান পদত্যাগ না করলে টানা আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। অপরদিকে কার্যালয়টির সামনে অবস্থান করছেন শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। তবে বিক্ষোভকারী ও পুলিশ শান্তিপূর্ণভাবেই অবস্থান করছেন।
আজ সোমবার দুপুর দেড়টার দিকে রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গিয়ে এই চিত্র দেখা যায়।
সরেজমিন দেখা যায়, ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন বিক্ষোভকারীরা। কার্যালয়ের বাঁদিকে কিছু লোক জড়ো হয়ে মাইকে বক্তব্য ও স্লোগান দিচ্ছেন। আর ব্যাংকের প্রধান ফটকসহ আশপাশে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। আর পুলিশের দু’টি জলকামান, একটি এপিসি, দু’টি প্রিজনভ্যানসহ একাধিক গাড়ি রাখা আছে।
বিক্ষোভকারীরা জানান, শেখ হাসিনার মতো স্বৈরাচারী কায়দায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হয়েছে। একটা প্রতিষ্ঠিত ব্যাংককে ধ্বংস করার জন্য নানা ষড়যন্ত্র করছে।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সহ-সেক্রেটারি শামীম হাসান বলেন, আমাদের শান্তিপূর্ণ ও সুষ্ঠু সমাবেশে যারা হামলা করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। ইসলামী ব্যাংক নিয়ে সব ষড়যন্ত্রের অবসান ঘটাতে হবে। অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে।
বিক্ষোভকারী অলিউর রহমান বলেন, বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের দোসর, এস আলমের সহযোগী। গ্রুপটি এই ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়েছে। তাই তাদের দোসরকে এই ব্যাংক থেকে বিতাড়িত করতে হবে।

এর আগে সকাল সাড়ে ৯টায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন শুরু হয়। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে এই মানববন্ধন করেন তাঁরা। ব্যাংকটির সামনে শতাধিক মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাদের পুলিশ সরে যেতে অনুরোধ করেন। পরে আন্দোলনকারীদের মধ্য থেকে ইট নিক্ষেপ করায় চড়াও হয় পুলিশ। এতে আন্দোলনরত গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা, জলকামান ব্যবহার এবং টিয়ার শেল নিক্ষেপ করে। এতে কয়েকজন গ্রাহক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, সকাল থেকেই আন্দোলনকারীদের সরে যেতে অনুরোধ করা হয়েছে। জায়গাটিতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যাংকের কার্যালয় রয়েছে। তাদের বিষয়টি বুঝিয়ে বলা হলেও তারা সরে না যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বলপ্রয়োগ করতে হয়েছে। তারা এখনো অবস্থান করে বিক্ষোভ করছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটালে ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদী থেকে হাত-পা শিকল দিয়ে বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
১২ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নাসিমা (৩৫) নামে এক নারীর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।
১৮ মিনিট আগে
প্রধানমন্ত্রীকে নিয়ে প্রকাশ্যে বিতর্কিত ও অসংলগ্ন মন্তব্য করার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম বিডিআরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। রোববার (৩১ মে) জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের সজিব হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন আসামি ও সাবেক ইউপি সদস্য আলিমের মুক্তির দাবিতে সদর থানার সামনে বিক্ষোভ করেছেন তাঁর সমর্থক ও স্থানীয় বাসিন্দারা।
৪২ মিনিট আগে