
তিন ব্যাংকের শাখায় ডাকাতির ঘটনার পর যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে। আটক সবাই পাহাড়ের সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ সোমবার সন্ধ্যা ৬টায় জেলা পুলিশ সুপার সৈকত শাহীন আজকের পত্রিকাকে মোবাইল ফোনে জানান, যৌথ অভিযানে এ পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে। থানচি ও রুমা উপজেলা থেকে সবচেয়ে বেশি আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা কেএনএফের সদস্য।
এর আগে আজ বিকেল পৌনে ৪টায় রুমা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কে এম আরাফাত আমিন জানান, বান্দরবানের রুমা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে সাতটি দেশীয় বন্দুক, ২০টি গুলি, কেএনএফের পোশাক, ল্যাপটপ, বিভিন্ন সরঞ্জামসহ আরও দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তিনি জানান, রুমার বেতেলপাড়া এলাকায় অভিযান পরিচালনা ৭টি দেশি বন্দুক, ২০টি গুলি, কেএনএফের পোশাক, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত ল্যাপটপ, দুই জোড়া বুট, ১টি ছুরি ও বিভিন্ন সরঞ্জামসহ দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে সন্দেহভাজন হিসেবে রুমা সোনালী ব্যাংকের জুনিয়র অফিসার (ক্যাশিয়ার) লাল তন লিয়ান বমও রয়েছেন বলে জানান তিনি।
এর আগে থানচি ও বান্দরবান সদরের রেইচা চেকপোস্টে অভিযান পরিচালনা করে ব্যাংক ডাকাতিতে ব্যবহৃত একটি চাঁদের গাড়ি, চালক ও তিন কেএনএফ সদস্যসহ মোট চারজনকে আটক করা হয়।
উল্লেখ্য, বান্দরবানে কয়েক ঘণ্টার ব্যবধানে রাষ্ট্রায়ত্ত তিনটি ব্যাংকের শাখায় সশস্ত্র সন্ত্রাসীরা হানা দিয়ে ডাকাতি ও এক কর্মকর্তাকে অপহরণ করে নিয়ে যায়। ওই কর্মকর্তাকে ঘটনার পরদিনই উদ্ধার হয়েছেন। বান্দরবানের পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এ ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১০ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২২ দিন আগে
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬