কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩ কেজি ১৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার ভোর রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফনদীর বেড়িবাঁধ এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবির দাবি, উদ্ধার করা এসব ক্রিস্টাল মেথের আনুমানিক মূল্য ১৫ কোটি ৮৫ লাখ টাকা।
টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদে খবর আসে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান দেশে ঢুকছে। এর ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল নাফ নদীর বেড়িবাঁধে অবস্থান নেয়।
একপর্যায়ে ভোর ৪টার দিকে সন্দেহভাজন ২ জন চোরাকারবারিকে নাফ নদী পার হয়ে আসতে দেখা যায়। এ সময় টহলদল তাদের থামানোর নির্দেশ দেয়। বিজিবির অধিনায়ক বলেন, চোরাকারবারিরা বিজিবি'র উপস্থিতি টের পেয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। টহলদল তাদের থামানোর চেষ্টা চালিয়ে গুলি ছোড়ে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ৩ কেজি ১৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
১১ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬