
রাউজানে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সমাজসেবক মোহাম্মদ আলী সুমনের অর্থায়নে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
আজ দুপুর থেকে জলাবদ্ধ ও প্লাবিত এলাকা অতিক্রম করে সমাজসেবক মোহাম্মদ আলী সুমন দিনমজুর, কর্মহীন ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল, আলু ও শুকনা খাবার পৌঁছে দেন।
মোহাম্মদ আলী সুমন বলেন, ‘আমাদের নেতা আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সব সময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশনার ধারাবাহিকতায় টানা বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অসহায় দিনমজুর পরিবারের পাশে দাঁড়িয়েছি। আমাদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’
খাদ্যসামগ্রী বিতরণকালে সমাজসেবক আলমগীর হোসেন, উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ হোসেন, মোহাম্মদ কাশেম, রিমন, ইমন, ইয়াকুব উদ্দিন আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসনে পদোন্নতির ধারাবাহিকতায় সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন বরিশালের মুলাদী উপজেলার চার কৃতী সন্তান। সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় উপসচিব এবং সমমর্যাদার পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পর উচ্চতর এই পদে আসীন হয়েছেন তাঁরা।
৮ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশি নির্যাতনে গ্রেপ্তারকৃত আসামির মৃত্যুর গুজবে প্রকাশ্যে থানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় ১৮ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়...
৩৮ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দলীয় উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন।
১ ঘণ্টা আগে
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অধিকাংশ গভীর নলকূপ পানিতে তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। এখনো বিচ্ছিন্ন রয়েছে সাতকানিয়া-বাঁশখালী সড়ক যোগাযোগ। তবে ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি।
১ ঘণ্টা আগে