
চট্টগ্রামে নতুন করে কোনো হামের রোগী শনাক্ত না হলেও উপসর্গ নিয়ে আরও ২৮ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সঙ্গে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি থাকা ২৮ রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের হাম-সংক্রান্ত সর্বশেষ তথ্যে বিষয়টি জানা গেছে।
চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, শনিবার বিকেল পর্যন্ত আরও ২৮ জন রোগী হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১১৭ জন রোগী চমেকসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। একই সঙ্গে আগে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২৮ জন প্রাথমিকভাবে কিছুটা সুস্থ অনুভব করায় তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
এর আগে ৩ এপ্রিল পর্যন্ত ১২ জন রোগীর শরীরে হাম শনাক্তের কথা জানায় চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়।
ডা. জাহাঙ্গীর আলম বলেন, গতকাল শুক্রবার ঢাকায় পাঠানো ৩২ রোগীর নমুনা পরীক্ষায় কারও শরীরে হাম শনাক্ত হয়নি। এতে চট্টগ্রামে নতুন করে কোনো হামের রোগী শনাক্ত নেই। শনিবার আরও ৩১ জন রোগীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর আগে ১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয় বলে জানান তিনি।
চিকিৎসকদের মতে, হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়ায়। জ্বর, সর্দি, কাশি ও চোখ লাল হওয়ার পর শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেওয়া এর সাধারণ লক্ষণ। জটিলতা দেখা দিলে নিউমোনিয়াসহ গুরুতর অবস্থার সৃষ্টি হতে পারে।

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
১ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
১ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৯ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৯ দিন আগে