
কুমিল্লার চৌদ্দগ্রামে আবুল হাশেম (৬৫) নামে এক নিরাপত্তা প্রহরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ শনিবার সকালে রবি অজিয়াটা টাওয়ার নামের একটি ভবনের বাইরে থেকে এর নিরাপত্তা প্রহরী আবুল হাশেমের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আক্তার উজ জামান।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন, ‘শনিবার ভোরে পৌর এলাকার ফালগুনকরায় অবস্থিত রবি টাওয়ারের বাইরে একজন নিরাপত্তা প্রহরীর হাত-পা ও মুখ গামছা দিয়ে বাঁধা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন আশপাশের এলাকার মানুষ। আমরা ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি দেখতে পাই। স্থানীয়ভাবে নিরাপত্তা প্রহরীর নাম আবুল হাশেম বলে জানতে পারি। তাঁকে কে বা কারা হত্যা করেছে, স্থানীয়রা কেউ বলতে পারছে না। ধারণা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাতের যেকোনো সময় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা সিকিউরিটি গার্ডকে হত্যা করেছে। তার পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে তথ্যপ্রযুক্তির সহায়তায় মৃত ব্যক্তির পূর্ণ ঠিকানা শনাক্ত করবে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত নিরাপত্তা প্রহরী আবুল হাশেম দীর্ঘ ২০ বছর ধরে রবি টাওয়ারটিতে কর্মরত রয়েছেন। এরই সুবাদে আশপাশের বাসিন্দাদের সঙ্গে তার একটা সুসম্পর্ক হয়ে যায়। তিনি এখানকার ভোটার বলেও স্থানীয়রা জানান। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায় বলেও জানা যায়।
সিকিউরিটি কোম্পানির ইন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসের সুপারভাইজার আনোয়ার হোসেন বলেন, নিহত আবুল হাশেম ছাড়াও হাফেজ সফিউল্লাহ সিকিউরিটি গার্ড হিসেবে ফাল্গুনকরা রবি টাওয়ারে দায়িত্ব পালন করেন। তবে সফিউল্লাহ বেশ কয়েক দিন ধরে ছুটি ছাড়াই অনুপস্থিত আছেন।
চৌদ্দগ্রাম থানার ওসি আক্তার উজ জামান আরও বলেন , ‘সিকিউরিটি আবুল হাশেমকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আবুল হাশেমকে হত্যা করা হলেও টাওয়ারের কোনো মালামাল লুট হওয়ার আলামত পাওয়া যায়নি। ঘটনাস্থলে সিআইডি ও পিবিআই কাজ করছে। হত্যার রহস্য উদ্ঘাটন ও দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
৪ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬