
চট্টগ্রামের পটিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় আবদুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
গতকাল বুধবার (১৭ জুন) সকালে পটিয়া পৌর সদরের আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয় মিলনায়তনে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।
বিতর্কের বিষয় ছিল—মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে। প্রতিযোগিতায় রানারআপ হয়েছে খলিলুর রহমান বালিকা উচ্চবিদ্যালয়। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হয়েছে আবদুর রহমান স্কুল টিমের দলনেতা জান্নাতুল মাওয়া আরিশা।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এর সহযোগিতায় পটিয়া উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ খুরশিদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিপন কান্তি দে, উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে, আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম তোহা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও ফারহানুর রহমান বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এটি চাইলেই একসঙ্গে দূর করা সম্ভব নয়। দুর্নীতিরোধে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে প্রত্যেকের মাঝে সচেতনতা তৈরি করতে হবে। ছোটকাল থেকে পরিবার ও স্কুল থেকে দুর্নীতিবিরোধী মনোভাব তৈরি হতে হবে।

চাঁপাইনবাবগঞ্জের আমবাগানগুলো এখন শুধু ফলনের নয়, মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। চলনৌকাবাইচেতি মৌসুমে মাত্র কয়েক দিনের ব্যবধানে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন, যাদের মধ্যে ৯ জনই আম সংগ্রহ কিংবা ঝড়ে পড়া আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতের শিকার হয়েছেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধা আলাই নদে গত কয়েক বছরে দখল-দূষণ বাড়ায় হুমকিতে পড়েছে নাব্যতা। এতে নষ্ট হচ্ছে নদের পানি ও জীববৈচিত্র্য। সব মিলিয়ে এখন প্রাণ যায় যায় অবস্থা আলাই নদের।
১ ঘণ্টা আগে
ধর্মীয় বিশ্বাস ও অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজের গুরুত্বপূর্ণ ভিত্তি। ধর্ম অবমাননার অভিযোগে উত্থাপিত ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
৪ ঘণ্টা আগে
যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক, সদস্যসচিবসহ ২৫ নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক বিশৃঙ্খলা, অনিয়মতান্ত্রিক আচরণ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে শুক্রবার রাত ৯টায় যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে