
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, আগামী ১৮ মাসের মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) প্রথম কারখানার বাণিজ্যিক উৎপাদন দেখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই চ্যালেঞ্জ গ্রহণ করে নির্দিষ্ট সময়ের মধ্যেই উৎপাদনে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংশ্লিষ্ট ডেভেলপার প্রতিষ্ঠান।
আজ সোমবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আশিক চৌধুরী এ কথা বলেন।
বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, গত মাসে প্রধানমন্ত্রীর চীন সফরে ডেভেলপার কোম্পানির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে জোনটি চালুর বিষয়ে প্রথমে তিন থেকে পাঁচ বছর সময়ের কথা বলা হলেও প্রধানমন্ত্রী ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর চ্যালেঞ্জ ছুড়ে দেন। পরে ডেভেলপার কোম্পানির চেয়ারম্যানও এই সময়ের মধ্যে উৎপাদনে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
আশিক চৌধুরী আরও বলেন, ‘বিদেশি বিনিয়োগকারীরা আমাদের অতিথি। তাঁরা বিনিয়োগে মুনাফা অর্জনের পাশাপাশি দেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করবেন। এই জোন দ্রুত চালু হলে পুরো এলাকার অর্থনৈতিক চিত্র বদলে যাবে।’
যেকোনো সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দিয়ে বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, দেশের স্বার্থকে সবার ওপরে স্থান দিতে হবে। দেশের অগ্রগতির জন্য বিনিয়োগের কোনো বিকল্প নেই।

গ্যাসের চলমান তীব্র সংকটে আয়ে টান পড়েছে সিএনজিচালিত যানবাহন, বিশেষ করে অটোরিকশার চালকদের। গ্যাস সংগ্রহ করতে ফিলিং স্টেশনে কয়েক ঘণ্টা লেগে যাওয়ায় যাত্রী পরিবহনে সময় কম পাচ্ছেন। যে টাকা আয় হচ্ছে তা দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাঁরা। এই সুযোগে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে অনেক
১৩ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে জলাবদ্ধতা আর উচ্ছেদের আশঙ্কায় দিন কাটছে রবিদাস সম্প্রদায়ের ১৮টি পরিবারের। তাদের অভিযোগ, একটি শিল্পপ্রতিষ্ঠান সীমানাপ্রাচীর নির্মাণ করে পানি যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে। এতে সামান্য বৃষ্টিতেই ঘরে পানি ঢুকছে। সাপ-জোঁকের উপদ্রবও বেড়েছে। বসতভিটা ছাড়তে বাধ্য করতেই এমনটি করা হচ্ছে বলে দাব
১৩ মিনিট আগে
পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকেরা আশা দিয়েছেন অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা সম্ভব হতে পারে। তবে তার আগে প্রয়োজন একাধিক পরীক্ষা-নিরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ এবং নিয়মিত চিকিৎসা।
২৫ মিনিট আগে
বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নেই। সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৩৫ মিনিট আগে