
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিপিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ বদলির আদেশ জারি করা হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
আগামীকাল মঙ্গলবার বিপিসির চেয়ারম্যানের চট্টগ্রাম আসার সময়সূচি নির্ধারিত ছিল বলে জানান চেয়ারম্যানের একান্ত সচিব বিপিসির উপ-ব্যবস্থাপক মো. নিয়াজ মোর্শেদ। এরই মধ্যে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো।
ঠিক কী কারণে তাঁকে পদ থেকে সরানো হলো সেই সম্পর্কে কেউই মুখ খুলছেন না।
এর আগে গত ২ ফেব্রুয়ারি বিপিসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান মো. রেজানুর রহমান। ওই সময় তিনি বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান ছিলেন। নিয়োগ লাভের ৬ মাসের মাথায় তাঁকে সরিয়ে দেওয়া হলো।
তিনি দায়িত্ব পাওয়ার পরপরই ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হয়। যুদ্ধকালীন জ্বালানি সংকট সামাল দেওয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। দুর্নীতির বিরুদ্ধেও ব্যবস্থা নিতে সক্রিয় দেখা গেছে রেজানুর রহমানকে। সম্প্রতি শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠলে নিজের পিএস বিপিসির উপব্যবস্থাপক মো. আহম্মদুল্লাহকে পদ থেকে সরিয়ে দেন তিনি।

যোগদানের তারিখ থেকে এক বছরের চুক্তিতে মারুফাকে ওই পদে নিয়োগ দিয়ে আজ প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের প্রেস সচিব পদে নিয়োগ...
২ মিনিট আগে
চলমান গ্যাস-সংকট বিবেচনায় ৩০ জুলাই সিএনজি ফিলিং স্টেশনের প্রতীকী ধর্মঘট প্রত্যাহার করেছেন স্টেশনমালিকেরা। তবে দাবি পূরণ ও নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে আগামী ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট অব্যাহত রাখা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
১ ঘণ্টা আগে
গত শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। ওই দিন দুপুরে তিনি তাঁর পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকার বরাবর জমা দেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বরাবর আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত পদত্যাগপত্র পাঠানো হয়।
৩ ঘণ্টা আগে
পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থায় আদায় ১০ কোটি টাকা ছাড়িয়েছে। একই সঙ্গে ইটিসিতে নিবন্ধিত যানবাহনের সংখ্যা ১ হাজার অতিক্রম করেছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বলছে, এটি দেশের ক্যাশলেস টোল ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
৩ ঘণ্টা আগে