
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে সুরাইয়া জান্নাত (১৯) নামে এক তরুণী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে লোহাগাড়ার চুনতি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন যাত্রী আহত হন।
নিহত সুরাইয়া জান্নাত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ঘোণাপাড়া এলাকার আরিফুর রহমানের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী ইম্পেরিয়াল পরিবহনের একটি বাস ও চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের আরেকটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের একাধিক যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুরাইয়া জান্নাতের মৃত্যু হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। এতে একজন তরুণীর মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।’
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর বাস দুটির চালক ও সহকারীরা পালিয়ে যান। দুর্ঘটনাকবলিত বাস দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাটোরের লালপুরে সাজিদ জুট মিলসে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ আন্তজেলা ডাকাত দলের ছয় সক্রিয় সদস্যকে পাবনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মাহতাব মৃধা (৩২), মো. লিটন প্রামাণিক (৪৬), মো. সেলিম হোসেন (৩২), মো. সাদ্দাম হোসেন (৩৫), মো. আব্দুল খালেক (৩৪) ও মো. সাগর শেখ
১ মিনিট আগে
ঘুষ গ্রহণের অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার এক দিন পরই পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে তাঁর বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।
১৭ মিনিট আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ অ্যাভিনিউ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর, মহাখালীসহ বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন করা হলো।
২৪ মিনিট আগে
ডিএমপি আরও জানায়, জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
২৭ মিনিট আগে